Wednesday, May 27, 2026
HomeScrollনিশীথের পোস্টারে কালি, রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য নিশীথের
Nisith Pramanik

নিশীথের পোস্টারে কালি, রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য নিশীথের

ঘটনা কেন্দ্র করে শুরু তুমুল বিতর্ক

কোচবিহার: একহাতে এসআইআর ফর্ম, অন্যহাতে নিশীথ প্রামানিকের কালিমালিপ্ত ছবি। এমনই অভিনব উপায়ে বিক্ষোভ মহিলাদের। যা ঘিরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের দিনহাটায়। মহিলাদের অভিযোগ, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক দিনহাটার মহিলাদের অপমান করেছেন। তারই প্রতিবাদ জানাতে এমন অভিনব বিক্ষোভ।

এর আগেও একাধিকবার খোদ নিজের এলাকাতেই মানুষের বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে নিশীথ প্রামাণিককে। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, আবার কখনও বিজেপি নেতার কনভয় লক্ষ্য করে ছোঁড়া হয় ডিমও। আর এবার কালি মাখা ছবি নিয়ে বিক্ষোভ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সম্প্রতি দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে বিজেপি নেতা মন্তব্য করেন, সেখানে নাকি এক এক ব্যক্তির ৩০/৪০ টি করে ছেলে আছে। এহেন মন্তব্য দিনহাটার মানুষের জন্য অপমানজনক। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথে এসআইআর সংক্রান্ত ফর্ম নিতে আসেন সংশ্লিষ্ট বিএলও। সেই সময় মহিলারা একহাতে নিশীথের মুখে কালি লাগানো ছবি এবং অন্য হাতে ফর্ম জমা দেন। মহিলারা আরও বলেন, এলাকায় কোনও বাংলাদেশি নেই। এরপরেও বিজেপি নেতা বলছেন এলাকায় নাকি বাংলাদেশি লুকিয়ে রয়েছে। তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ।

আরও পড়ুন: সেরিব্রাল অ্যাটাক হওয়া বিএলও-কে কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে এসবের মধ্যেই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যা ঘিরেই এদিন মহিলারা একত্র হয়ে নিশীথ প্রামানিকের ছবিতে কালি লাগিয়ে ফর্ম জমা দেন।

দেখুন খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO