Friday, June 19, 2026
HomeScrollনির্বাচনে মহিলাদের ৩০ শতাংশ সংরক্ষণ! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court

নির্বাচনে মহিলাদের ৩০ শতাংশ সংরক্ষণ! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কোন নির্বাচন প্রসঙ্গে এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত? জেনে নিন

ওয়েব ডেস্ক: দেশের রাজ্য বার কাউন্সিলগুলির নির্বাচনে (State Bar Council Election) মহিলা সংরক্ষণ (Reservation For Women) নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এবার বার কাউন্সিলের নির্বাচনে ৩০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা এবার থেকে বাধ্যতামূলক। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সোমবার এক গুরুত্বপূর্ণ রায়ে এই নির্দেশ জারি করে।

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

  • যে সব রাজ্য বার কাউন্সিল এখনও নির্বাচন ঘোষণা করেনি, সেখানে ৩০ শতাংশ আসন মহিলা আইনজীবীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
  • এ বছরের জন্য সংরক্ষিত আসনগুলির মধ্যে ২০ শতাংশ আসন নির্বাচনের মাধ্যমে এবং ১০ আসন আসন সহ-বিকল্পের মাধ্যমে পূরণ করতে হবে।
  • যে সব বার কাউন্সিলে মহিলা আইনজীবীর সংখ্যা কম, সেখানে বিকল্প ব্যবস্থা প্রস্তাব করে আদালতের সামনে পেশ করতে হবে।

আরও পড়ুন: জরুরি শুনানির দরকার নেই! ইন্ডিগো মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ

  • বেঞ্চ জানায়, ছ’টি বার কাউন্সিলে ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সেখানে নতুন করে মহিলা সংরক্ষণ আরোপ করা বাস্তবসম্মত নয়।
  • অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা – এই চারটি বার কাউন্সিলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা যেন পূর্ণ মনোবলে ভোটযুদ্ধে অংশ নেন।
  • আইনজীবী ভোটারদেরও আহ্বান জানানো হয়েছে যাতে তাঁরা মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।
  • বিহার ও ছত্তিশগড় – এই দুই রাজ্যের বার কাউন্সিলেও নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, তাই এই কাউন্সিলগুলিকেও সংরক্ষণের নির্দেশ থেকে বাদ রাখা হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto