Sunday, March 29, 2026
HomeScrollবিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল সৌদি আরব! কেন?
Saudi Arabia

বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল সৌদি আরব! কেন?

নির্বাসনের এটাই সর্বোচ্চ হার বলে সরকারি তথ্য জানাচ্ছে!

ওয়েব ডেস্ক : ২০২৫ সালে বিশ্বের ৮১ দেশ থেকে বহু ভারতীয় নাগরিককে (Indian Citizens) ফেরত পাঠানো হল ভারতে (India)। সেই সংখ্যা ২৪ হাজার ৬০০ জনের বেশি বলেই জানা গিয়েছে। সংসদে পেশ করা বিদেশংমন্ত্রকের পেশ করা তথ্য বলেছে, সবথেকে বেশি ভারতীয়দেরকে নিজেদের দেশ থেকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব (Saudi Arabia)। সেই সংখ্যা হল ১১ হাজারের বেশি। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র (United States) থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি সৌদি আরবের তুলনায় কম হলেও, গত পাঁচ বছরের মধ্যে আমেরিকা থেকে নির্বাসনের এটাই সর্বোচ্চ হার বলে সরকারি তথ্য জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির কারণেই এই সংখ্যা বেড়েছে।

সৌদি আরব-আমেরিকার পাশাপাশি মায়ানমার থেকে ১,৫৯১ জন, মালয়েশিয়া থেকে ১,৪৮৫ জন, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ১,৪৬৯ জন, বাহরিন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

আরও খবর : বহিরাগতদের আক্রমণে পণ্ড জেমসের কনসার্ট! কী বললেন তসলিমা

বিদেশমন্ত্রকের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর মূল কারণ হল, মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান, বৈধ কাজের অনুমতি ছাড়া কর্মরত থাকা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িত থাকা। তেলঙ্গানা সরকারের এনআরআই উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান ভীমা রেড্ডির মতে, গালফ দেশগুলিতে ভারতীয় শ্রমিকদের বড় অংশই কম দক্ষ কর্মী। অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে কাজ করতে গিয়ে অথবা স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতার কারণে তাঁরা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়েন, যার ফলেই নির্বাসনের মুখে পড়তে হয়।

ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রেও নির্বাসনের ঘটনা উল্লেখযোগ্য। ২০২৫ সালে যুক্তরাজ্য থেকে সর্বাধিক ১৭০ জন ভারতীয় ছাত্রকে নির্বাসন দেওয়া হয়েছে। এর পরে রয়েছে অস্ট্রেলিয়া থেকে ১১৪ জন, রাশিয়া থেকে ৮২ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪৫ জন ভারতীয় ছাত্র। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এইচ১বি ভিসা নিয়ে কড়াকড়ি করেছে। যা নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot