Sunday, June 28, 2026
HomeScrollসুন্দরের পরিবর্তে দলে সুযোগ পেলেন গম্ভীরের প্রিয় ছাত্র!
Ayush Badoni

সুন্দরের পরিবর্তে দলে সুযোগ পেলেন গম্ভীরের প্রিয় ছাত্র!

মিডল অর্ডারে ব্যাটিয়ের পাশাপাশি ভালো স্পিনও করতে পারেন

ওয়েব ডেস্ক : শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ। তার মধ্যেই ভারতীয় দলে একাধিক পরিবর্তন। তার কারণ হল চোট। সম্প্রতি চোট পেয়েছেন ঋষভ পন্থ (Risabh Pant)। তাঁর জায়গায় দলে এসেছেন ধ্রুব জুরেল। এর পরে বরোদায় প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ফলে তিনিও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। ফলে প্রশ্ন উঠছিল কিউয়িদের বিরুদ্ধে বাকি দুই ম্যাচের জন্য তাঁর জায়গায় কাকে দলে সুযোগ দেওয়া হবে?

জানা গিয়েছে, ওয়াশিংটন সুন্দরের জায়গায় এ বার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার আয়ুষ বাদোনি (Ayush Badoni)। ঘরোয়া ক্রিকেটে বাদোনি ভালো পারফর্ম করেছেন। তার পরেই এবার প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেলেন তিনি। তিনি মিডল অর্ডারে ব্যাটিয়ের পাশাপাশি ভালো স্পিনও করতে পারেন। সঙ্গে করতে পারেন উইকেট কিপিংও।

আরও খবর : প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং!

অন্যদিকে আইপিএলে ভারতের এই ব্যাটার খেলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। এই ফ্রাঞ্চাইজির মেন্টর থাকালীন, বাদোনিকে একাধিক বার সুযোগ দিয়েছিলেন ভারতের পুরুষ দলের কোচ গৌতম গম্ভীর। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। আর সেই সব পারফরম্যান্সের কারণে এবার জাতীয় দলে জায়গা পেলেন আয়ুষ।

উল্লেখ্য, বাদোনি (Ayush Badoni) ফার্স্ট ক্লাস ম্যাচে ভালো পারফর্ম করেছেন। করেছেন ৪টি শতরান ও ৭টি অর্ধ শতরান। লিস্ট-‘এ’ ক্রিকেটে ১টি শতরান ও ৫টি অর্ধশতরান রয়েছে তাঁর। টি২০ ক্রিকেটে তাঁর রয়েছে ১০টি অর্ধ শতরানও। পেশাদার ক্রিকেটে বল করে নিয়েছেন ৫৭টি উইকেটও। অন্যদিকে আইপিএল-এ সুপার জায়ান্টসের হয়ে করেছেন ৯৬৩ রান।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO