Friday, May 15, 2026
HomeScroll'অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
Iran-India

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের

ভারতীয়দের জন্য বিশেষ বিমান পরিষেবা চালু

ওয়েব ডেস্ক: আয়াতোল্লা খামেনেই (Ayatollah Ali Khamenei) প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের (Iran Protest) আমজনতা। অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতি, ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দূতাবাসের। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্রও হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের।

বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে সে দেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের কাছে তৈরি রাখেন। যেকোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে।সতর্ক থাকার নির্দেশের সঙ্গে হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডিও দেওয়া হয়েছে। তবে নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে স্পষ্টভাবে জানানো হয়েছে, অবিলম্বে ইরান ত্যাগ করতে হবে ভারতীয় নাগরিকদের।

আরও পড়ুন: ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর

দূতাবাসের বক্তব্য, ‘ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন।’ বর্তমানে বিমান পরিষেবা চালু থাকায়, সেই পরিষেবা ব্যবহার করেই দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিমান পরিষেবা চালু রয়েছে। তাই সেসব বিমানে চেপেই যেভাবে হোক ইরান থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয়দের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto