Friday, June 12, 2026
HomeScrollবিগ ব্যাশে ঝোড়ো সেঞ্চুরি! কোহলিকে পিছনে ফেললেন ওয়ার্নার
David Warner

বিগ ব্যাশে ঝোড়ো সেঞ্চুরি! কোহলিকে পিছনে ফেললেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার ৬৫ বলে ১১০ রান করলেও রোমাঞ্চকর ম্যাচে হেরে গেল তাঁর দল

ওয়েব ডেস্ক: একটা সময় টি-২০ ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার বলা হত তাঁকে। কেরিয়ার জুড়ে রয়েছে এমন শতাধিক ইনিংস, যেগুলিকে বাইশ গজের ঘুর্ণিঝড় বলা যায়। সেই ডেভিড ওয়ার্নার (David Warner) ফের মাতিয়ে দিলেন দর্শকদের। শুক্রবার বিগ ব্যাশ লিগে (Big Bash League) ফের রানের পাহাড় গড়লেন তিনি। সিডনি সিক্সার্সের (Sydney Sixers) বিরুদ্ধে মাত্র ৬৫ বলে অপরাজিত ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেলেও এদিন দলকে জেতাতে পারেননি সিডনি থান্ডারের (Sydney Thunder) অধিনায়ক। কিন্তু তা সত্ত্বেও এক বিরাট নজির গড়লেন ওয়ার্নার।

টি-২০ ক্রিকেটে এটি ওয়ার্নারের দশম শতরান। ফলে এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরানের তালিকায় তিনি উঠে এলেন তিন নম্বরে। ম্যাচের আগে তাঁর সঙ্গে ন’টি করে শতরান ছিল বিরাট কোহলি (Virat Kohli) ও রাইলি রুশোর। এ দিন সেই দু’জনকে পিছনে ফেললেন ওয়ার্নার। তাঁর সামনে এখন শুধু ক্রিস গেইল ও বাবর আজম। টি-২০ ক্রিকেটে ক্রিস গেইল ২২টি এবং বাবর আজম ১১টি সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: জোড়া চোটের ধাক্কা! বিশ্বকাপের মুখে টি-২০ দলে ফিরলেন ২ তারকা

বলা বাহুল্য, এই ফর্মে খেললে ওয়ার্নারের কাছে বাবর ও গেইলের রেকর্ড ভাঙাও অসম্ভব কিছু নয়। চলতি মাসের শুরুতেই হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে অপরাজিত ১৩০ রান করেছিলেন ওয়ার্নার। সেই ম্যাচেও দুরন্ত ইনিংস খেলেছিলেন এই অজি তারকা। যদিও সেই ম্যাচেও হয়েছিল তাঁর দল সিডনি থান্ডারকে। শুক্রবারের ম্যাচেও ধরা পড়ল একই ছবি। ঐতিহাসিক ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d