Wednesday, March 11, 2026
HomeScrollদুর্গাপুরে তুলকালাম বিজেপির, ফর্ম ৭ জমা নিয়ে উত্তেজনা
BJP

দুর্গাপুরে তুলকালাম বিজেপির, ফর্ম ৭ জমা নিয়ে উত্তেজনা

দুর্গাপুরে  DVC  মোড়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের

 ওয়েবডেস্ক-   দুর্গাপুরে (Durgapur) তুলকালাম বিজেপির (BJP) ,  ফর্ম ৭ (Form 7)  জমা নিয়ে উত্তেজনা,  বিজেপি কর্মীদের লাঠিপেটা, এক ঘন্টা ধরে দুর্গাপুরে  DVC  মোড়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। দুর্গাপুর মহকুমা শাসক দফতরে উত্তেজনা। বিজেপির দুষ্কৃতীরা বৈধ ভোটারদের নাম সাত নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা। তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি।

পরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। বিজেপির অভিযোগ তাদের কর্মীদের মারধর করা হয়েছে।

বিজেপির জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কর্মীরা ফর্ম ৭ জমা দিতে এসেছিল। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা চালায়। লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের কর্মীদের মারধর করে।”

পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, “বৈধ ভোটারদের নাম নিয়ে বিজেপির কর্মীরা এসেছিল। সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম। আমরা কাউকে মারিনি।”

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের

উল্লেখ্য, এসআইআর শুনানি শুরুর পর থেকেই রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। একাংশ মানুষের অভিযোগ, কমিশন নিজের ইচ্ছে মতোই যাকে খুশি ডেকে পাঠাচ্ছে। চূড়ান্ত তালিকা বের হবে আগামী ১৪ ফেব্রুয়ারি, কিন্তু তবে সেই সময়ের মেয়াদ বাড়তে পারে বলে সূত্রের খবর।

এবার পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের। এসআইআরের তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission), এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে ওই তালিকা টাঙিয়ে দিতে হবে। শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে, জানিয়েছে আদালত।

 

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast