Wednesday, March 25, 2026
HomeScrollরাজ্যের বুথগুলিতে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট
Calcutta High Court

রাজ্যের বুথগুলিতে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ আদালতের

কলকাতা: নির্বাচনী বুথের নিরাপত্তার দাবিতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) দায়ের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনের (Election Commission) বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযোগ, রাজ্যের অনেক ভোটকেন্দ্রেই ন্যূনতম পরিষেবা পাওয়া যায় না। যে সমস্ত সুযোগসুবিধা প্রত্যেক বুথে থাকার কথা, অনেক ক্ষেত্রেই তা নেই। এনিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, কমিশন এই ব্যাপারে রাজ্যকে পদক্ষেপ করতে নির্দেশ না দিয়ে কেন আদালতের ঘাড়ে দায় ঠেলছে? এটা ইলেকশন কমিশনের কাজ।তারা নির্দেশ দিতে পারে।কেন আদালতের উপর দায়িত্ব চাপানো হচ্ছে?

নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, ম্যাকিনটোশবার্ন কোম্পানির দায়িত্ব ছিল বুথ গুলোর নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পন্ন করার। কিন্তু তারা রাজ্যের অর্থ দফতরের সঙ্গে কথা বলার পর কাজ থেকে অব্যাহতি নিয়েছে।এটা রাজ্যের দায়িত্ব। ম্যকিনটোস ৪০ শতাংশ কাজ করার পর কাজ বন্ধ করে দিয়েছে। মামলাকারী শমীক ভট্টাচার্যের আইনজীবী বলেন, এ রাজ্য সরকার অন্তত জানাক বাস্তব পরিস্থিতি কি?এবং নির্বাচনী বুথের ন্যুনতম নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিক আদালত।

আরও পড়ুন: ‘আরও সতর্ক থাকা উচিত ছিল’, প্রশাসনকে নিশানা রাজ্যপালের

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটকেন্দ্রের পরিকাঠামো কোথায় কেমন রয়েছে, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। দেখে প্রয়োজন অনুযায়ী তারা রাজ্যকে নির্দেশ দিতে পারে। পশ্চিমবঙ্গের বুথগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কমিশন কী পদক্ষেপ করেছে, তা লিখিত ভাবে আদালতে জানাতে হবে। নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot