Thursday, July 2, 2026
HomeBig newsরাজ্যের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন পীষূষ পাণ্ডে, দায়িত্ব নিয়ে প্রথম কী...
Acting DG Piyush Pandey

রাজ্যের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন পীষূষ পাণ্ডে, দায়িত্ব নিয়ে প্রথম কী বললেন?

আজ ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদে মেয়াদ শেষ হল রাজীব কুমারের

ওয়েবডেস্ক- রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি (Acting DG Of State Police) হিসেবে আজ দায়িত্ব নিলেন পীযূষ পাণ্ডে (Piyush Pandey) । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ জয়েন করেছি। একটা টিমের হয়ে কাজ করব। মানুষের জন্য আমরা আছি। মানুষের জন্য কাজ করতে হবে। সামনেই নির্বাচন আছে, সবটা বুঝে নিয়ে সবাই কে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।‘

আজ রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পীযূষ পাণ্ডে। তাঁকে ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগ করেছে রাজ্য সরকার। এই পদের এতদিন দায়িত্ব সামলেছেন রাজীব কুমার। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন পীযূষ পাণ্ডে। আজ ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদে মেয়াদ শেষ হল রাজীব কুমারের (Rajib Kumar)।

আরও পড়ুন-  লোক হাসানো কথা বলছেন অমিত শাহ! আক্রমণ অভিষেকের

পীযুষ পাণ্ডে ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। কেরিয়ার জগতে একজন শান্ত স্বভাবের পুলিশ অফিসার বলেই তিনি পরিচিত। BIT Mesra থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক পাশ করার পর আইআইটি কানপুর থেকে এম টেক করেন তিনি। তারপরেই ইউপিএসসি দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দেন। এক সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের স্পেশাল প্রোটেকশন দেওয়া হত।

সেই সময় এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপের ইনস্পেক্টর জেনারেল ছিলেন পীযূষ পাণ্ডে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়েও তিন বছর তাঁর নিরাপত্তার দায়িত্বে পীযূষ পাণ্ডে। ২০১৫ সালে মেয়াদ শেষ হলেও প্রায় দু বছর এক্সটেনশন দেওয়া হয়। সেসময় প্রেসিডেন্ট মেডেল পেয়েছিলেন পীযূষ পাণ্ডে।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO