ওয়েব ডেস্ক : রবিবার পেশ হল বাজেট (Union Budget 2026)। এদিন সকাল ১১টায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। প্রায় দেড় ঘন্টা ধরে ধরে তিনি এই বাজেটে ভাষণ দেন। এই বাজেটকে ‘হতাশাজনক’ বলে জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। এ নিয়ে আক্রমণ করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)।
বাজেট পেশের পরে সমাজমাধ্যমে কংগ্রেস (Congress) নেতা লিখেছেন, “নথিগুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজন থাকলেও, ৯০ মিনিট পর এটা স্পষ্ট যে ২০২৬/২৭ সালের বাজেটটি নিয়ে যে ব্যাপক উন্মাদনা তৈরি করা হয়েছিল, তার তুলনায় এটি অত্যন্ত হতাশাজনক। এটি ছিল সম্পূর্ণ নিরুত্তাপ। বাজেট বক্তৃতাটিও স্বচ্ছ ছিল না, কারণ এতে প্রধান কর্মসূচি এবং প্রকল্পগুলোর জন্য বরাদ্দের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।”
অখিলেশ যাদব (Akhilesh Yadav) এই বাজেট নিয়ে বলেছেন, “যখন বিজেপি সরকারের কাছ থেকে আমার কোনো প্রত্যাশাই নেই, তখন তাদের বাজেট থেকে আমি কী আশা করতে পারি? এখন পর্যন্ত যে বাজেটগুলো পেশ করা হয়েছে, সেগুলো দেখে মনে হয় যেন তা জনসংখ্যার মাত্র ২০ ভাগের ১ ভাগের (১/২০) জন্য। এর অর্থ হল, এই বাজেট দেশের মাত্র পাঁচ শতাংশ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বাজেটের মাধ্যমে বিজেপি কেবল তাদের নিজেদের লোকেদেরই খেয়াল রাখে এবং এটা নিশ্চিত করে যেন তারাই লাভবান হয় ও উন্নতি করে।”
আরও খবর : বাজেট ২০২৬, কোন কোন জিনিসের দাম বাড়ল?
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সাংবাদিকদের সকামনে এই বাজেট নিয়ে বলেছেন, “সংসদে যে সুযোগ দেওয়া হয়েছে, তা ব্যবহার করে আমি আগামীকাল আমার বক্তব্য রাখব।”
অন্যদিকে নির্মলার বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বাজেটকে ‘গারবেজ অফ লাই’ বলেও তোপ দাগেন দাগেন তিনি। সঙ্গে তিনি অভিযেগ করেছেনষ। মমতা বলেছেন,“এই বাজেট হচ্ছে মিথ্যার জঞ্জাল। গোটা দেশে এখন একটাই কর কাঠামো, জিএসটি। বাংলার থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। একটা টাকা রাজ্যকে দিচ্ছে না। যে টাকার কথা বলা হয়েছে, সব আমাদের টাকা।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাজেটের (Budget) সমালোচনা করে বলেছেন, এই বাজেটে বাংলার জন্য কোনও বরাদ্দ বা প্রকল্প নেই। বাংলার সাধারণ কৃষক তফসিলি কারোর জন্যই কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থান নিয়েও কিছু বলা হয়নি। ৮৫ মিনিট ধরে শুধু ‘ভাট বকা’ হয়েছে বলেও আক্রমণ করেছেন তিনি। তিনি অভিযোগ করে বলেছেন এই বাজেট হল “নতুন বোতলে পুরনো মদ।” তিনি আরও বলেছেন, এই বাজেটকে, ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বাজেট বলে কটাক্ষ করেছেন তিনি। অভিষেক আরও বলেছেন, “এখানকার দশ কোটি মানুষকে যাঁরা বাংলাদেশি মনে করেন তাঁরা হলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার জন্য কোনও বরাদ্দ-আর্থিক সমাধান কিছুই আনেননি বাজেটে।”
দেখুন অন্য খবর :







