ওয়েবডেস্ক- বিদায়ের পথে শীত (Winter)। এবার ফের আসছে সেই গরমের দিন। জানুয়ারির শেষের দিকেই কমতে শুরু শীতের আমেজ, সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা (Temprature)। চলতি মাসেই উষ্ণতা বাড়বে, সেই রকমই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া শুষ্ক (Dry Weather) থাকবে, ফলে প্রভাব পড়বে কৃষিকাজে। গম, ছোলা, তেল চাষে প্রভাব পড়ার আশঙ্কা। মৌসম ভবন (IMD) সূত্রে খবর, বৃষ্টি কম (Less Rain) হবে, সেই সঙ্গে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। গোটা দেশেই স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেইসঙ্গে তাপমাত্রা বাড়বে। মূলত উত্তর-পশ্চিম ভারত-পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড় এবং দিল্লিতে ফেব্রুয়ারি স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলের জন্য দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- ভবিষ্যৎমুখী বাজেট, যুব সমাজের জন্য মুক্ত আকাশ’, নির্মলার বাজেটকে ঐতিহাসিক বললেন মোদি
তাপমাত্রার খামখেয়ালিপনার কারণে শীতকালীন ফসলের চাষে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়না, মধ্যপ্রদেশে দেশের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। ছোলার ফলনও হয় এই শীতকালে।
সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই সব ফসল রোপণ করা হয়। জানুয়ারির পর ফসলে পাক ধরে। সেই সময় ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয়। শীতকালীন ফসলের জন্য ফেব্রুয়ারি মাসটি গুরুত্বপূর্ণ, তাপমাত্রা বাড়লে ফলন কমবে।






