Saturday, March 14, 2026
HomeScrollকোন শর্তাবলীতে চূড়ান্ত ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি?
India-America Trade Deal

কোন শর্তাবলীতে চূড়ান্ত ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি?

বিবৃতি দেওয়ার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল!

ওয়েব ডেস্ক : মাসের পর মাস অস্থিরতা, তার পর দীর্ঘ টানাপোড়েনের পরেই অবশেষে বাণিজ্যচুক্তি (Trade deal) সম্পন্ন হয়েছে ভারত (India)-আমেরিকার (America) মধ্যে। সোমবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার পরেই ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে কোন শর্তে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হল?

ট্রাম্পের দাবি অনুযায়ী, এই শুল্কের হ্রাসের পরিবর্তে ভারত (India) আমেরিকা (America) থেকে ৫০ হাজার কোটি ডলারের অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার বিভিন্ন সামগ্রী কিনবে। এমনটাই নাকি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি আরও দাবি করেছেন, আগামী দিনে আমেরিকার বিরুদ্ধে শুল্ক বাধা শূন্যে নামিয়ে আনবে ভারত।

আরও খবর : অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের

তবে এই চুক্তি একপ্রকার অস্পষ্ট। কারণ, ট্রাম্প নিজের পোস্টে জানিয়েছেন, ‘আমরা বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করাসহ অনেক বিষয়ে আলোচনা করেছি। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছেন। এটি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে সাহায্য করবে, যেখানে বর্তমানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে!’ এর পাশাপাশি, শুল্ক কমানো, মার্কিন পণ্য কেনা ও রাশিয়ার তেল কেনা নিয়ে লিখেছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের কোনও ঘোষণাপত্র জারি করা হয়নি। যেখানে থাকার কথা দুই দেশের বাণিজ্যচুক্তির বিস্তারিত বিবরণ।

এদিকে ভারতের তরফেও এই চুক্তি নিয়ে কোনও ধরণের বিবরণ পেশ করা হয়নি। ট্রাম্প (Trump) দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করবে না বলেই জানিয়েছে। তবে এ নিয়েও নয়াদিল্লির তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। প্রশ্ন উঠছে, বাণিজ্যচুক্তিতে কৃষিক্ষেত্রেও কি কোনও ধরণের আপস করেছে ভারত? তবে ট্রাম্পের এমন ঘোষণার পরেই এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের তরফে এই বাণিজ্যচুক্তি নিয়ে বিবৃতি দেওয়ার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked