Wednesday, May 13, 2026
HomeScrollব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী
Praveen Kumar Tripathi

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী

বিদায়ী নগরপাল মুরলীধরের জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি

 ব্যারাকপুর: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে (Barrackpore Police Commissionerate) নতুন নগরপাল (New CP)  হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রবীণ কুমার ত্রিপাঠী (Praveen Kumar Tripathi) । বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন প্রাক্তন নগরপাল মুরলীধর (Murlidhar Sharma)।

দায়িত্ব গ্রহণের পর প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। অপরদিকে, বিদায়ী নগরপাল মুরলীধর নতুন নগরপালের প্রতি শুভেচ্ছা জানান এবং কমিশনারেটের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশা ব্যক্ত করেন। নতুন নগরপালের নেতৃত্বে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষা, অফিসার ইনচার্জকে বেধড়ক মার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী সহ শিক্ষকদের

আইপিএস আধিকারিক প্রবীণ কুমার ত্রিপাঠী পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ২০২২ সালের জুন মাস থেকে হাওড়া সিটি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল (CP) হিসেবে নিযুক্ত হলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদেও দায়িত্ব পালন করেছিলেন। প্রবীণ ত্রিপাঠী একজন আইপিএস অফিসার, ২০০৪ ব্যাচ, পশ্চিমবঙ্গ ক্যাডার। তিনি কলকাতা ও হাওড়ায় আইন-শৃঙ্খলার বিশেষ দায়িত্ব পালন করেছেন তিনি, একজন অভিজ্ঞ পুলিশ অফিসার হিসেবে তিনি পরিচিত।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto