Thursday, March 19, 2026
HomeScrollতারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার স্নানের দৃশ্য মোবাইলবন্দি করল পুলিশ অফিসার!
Tarapith Incident

তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার স্নানের দৃশ্য মোবাইলবন্দি করল পুলিশ অফিসার!

ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানা

বীরভূম: তারাপীঠ হোটেলের (Tarapith Hotel) বাথরুমে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ পুলিশ অফিসারের (Police Officer) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার (Tarapith Thana) পিছনের একটি হোটেলে। জানা গেছে, এদিন বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে। তারা ওঠেন এই হোটেলে। অভিযোগ, এক পুলিশ অফিসার পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে লাল কভার দেওয়া মোবাইল থেকে মহিলার স্নানের ছবি তুলতে শুরু করেন।

আরও পড়ুন-  শান্তিনিকেতনের হোটেলে মধুচক্র! গ্রেফতার ৪ যুবক

বিষয়টি মহিলার নজরে আসতে তিনি চিৎকার শুরু করেন, মহিলা চিৎকারে তার বাকি সঙ্গীরা রুম থেকে বেরিয়ে আসেন। পুণ্যার্থীদের সঙ্গে থাকা এক গৃহবধূ বলেন, “আমার বান্ধবীর চিৎকার শুনে আমরা নিজের নিজের ঘর থেকে বেড়িয়ে যখন ওই পুলিশ কর্তার ঘরে ঢুকি তখন উনি খাবার খাচ্ছিলেন। আমরা তাঁর ঘরে ঢোকার আগেই তিনি মোবাইল থেকে ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ কিন্তু তিনি সফল হননি মোবাইলে সেটা থেকে যায়। সেটা বের করে আমরা পুলিশকে দেখায়।”

যদিও ওই পুলিশ অফিসার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “মিথ্যা অভিযোগ। কোন ছবি তোলা হয়নি।”

পুণ্যার্থীরা শেষ পর্যন্ত পুজো না দিয়েই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor