ওয়েব ডেস্ক : বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই কারণে চলতি মাসেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ আসতে পারে সূত্রের খবর। আর এই সম্ভাবনাকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য পুলিশ (West Bengal Police)। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে এবং পুলিশের শীর্ষ কর্তারা।
সূত্রের খবর, বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও সময় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ রাজ্যে আসতে পারে, তাই জেলায় জেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে।
আরও খবর : সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে’,অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম
বৈঠকে রাজ্য পুলিশের (West Bengal Police) ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে বলেন, “জেলায় জেলায় আপনারা প্রস্তুতি নিয়ে নিন। ছোট কোনও ঘটনা ঘটলেও পুলিশকে সঙ্গে সঙ্গে সক্রিয় হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব রকমের চেষ্টা চালাতে হবে।” একইসঙ্গে ভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে ‘হোমওয়ার্ক’ সেরে রাখার নির্দেশ দেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার।
প্রায় ৪০ মিনিট ধরে চলা এই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া বাহিনী প্রস্তুত রাখা এবং তথ্য আদান-প্রদানের উপর বিশেষ জোর দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে, জাতীয় নির্বাচন কমিশনের সম্ভাব্য সফর ও আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি যে জোরদার হচ্ছে, তা এদিনের বৈঠকেই স্পষ্ট।
দেখুন অন্য খবর :







