Monday, June 29, 2026
HomeScrollবিশ্বজয়ী বৈভব, আয়ূষ, অভিজ্ঞানদের বিরাট অঙ্কের পুরস্কার দেবে BCCI
ICC U19 World Cup 2026

বিশ্বজয়ী বৈভব, আয়ূষ, অভিজ্ঞানদের বিরাট অঙ্কের পুরস্কার দেবে BCCI

দেশকে ষষ্ঠবার ট্রফি তুলে দিলেন আয়ূষ মাত্রে, আগের চ্যাম্পিয়ন অধিনায়কদের নাম জানেন?

ওয়েব ডেস্ক: শুক্রবার হারারেতে ইতিহাস লিখল ভারত। ফের একবার বিশ্বকাপ ট্রফি হাতে তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U19 Cricket Team)। ইংল্যান্ডকে ১০০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) ট্রফি হাতে তুললেন আয়ূষ, বৈভব, অভিজ্ঞানরা। এই নিয়ে ছ’বার এই আইসিসি ট্রফি জিতল ভারতের তরুণ দল। বড়রা বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই ছোটরা খেতাব জিতল দাপটের সঙ্গে।

এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে ৭.৫০ কোটি টাকা পুরস্কার (Prize Money) দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই (BCCI)। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য আমাদের দলকে নিয়ে গোটা দেশ এবং বিসিসিআই গর্বিত। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে দলটি যেভাবে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে, তা প্রশংসনীয়। এই সাফল্যের জন্য বিসিসিআই দলটিকে ৭.৫০ কোটি টাকা নগদ পুরস্কার দেবে।”

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ১৭৫! একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন বৈভব

ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনি বলেন, “ভারতের ক্রিকেট প্রতিভা আবারও উজ্জ্বল হয়ে উঠল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে দেশে ফেরার জন্য দলকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে এই দল। এই জয় বহু তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, এই নিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতল ভারতীয় দল। এর আগে ২০০০ সালে মহম্মদ কাইফ, ২০০৮ সালে বিরাট কোহলি, ২০১২ সালে উন্মুক্ত চাঁদ, ২০১৮ সালে পৃথ্বী শ এবং ২০২২ সালে যশ ধুলের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO