HomeScrollকেরিয়ারের শেষ স্মৃতিটুকু বিলিয়ে দিলেন শচীন! উপহার পেয়ে কী বললেন বিশ্বজয়ী অধিনায়ক?
Ayush Mhatre

কেরিয়ারের শেষ স্মৃতিটুকু বিলিয়ে দিলেন শচীন! উপহার পেয়ে কী বললেন বিশ্বজয়ী অধিনায়ক?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আয়ূষ মাত্রেকে বিশেষ সম্মানে ভূষিত করলেন শচীন তেন্ডুলকর

ওয়েব ডেস্ক: বড়দের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বিশ্বকাপ জিতেছে ভারতের ছোটরা। আয়ূষ মাত্রের অধিনায়কত্বে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) চ্যাম্পিয়ন হল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল (India U19 Cricket Team)। আর ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর আয়ূষ মাত্রেকে (Ayush Mhatre) বিশেষ সম্মানে ভূষিত করলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নিজের শেষ টেস্টের জার্সি উপহার দিয়ে তরুণ অধিনায়ককে অনুপ্রাণিত করলেন তিনি। সেই জার্সির সঙ্গেই ছিল শচীনের হাতে লেখা একটি বার্তা।

একটি ভিডিও বার্তায় মাত্রেকে উপদেশ দিয়ে শচীন বলেন, “পরিশ্রম চালিয়ে যেতে হবে। ফোকাস রাখতে হবে। মানুষের কথায় ভেসে যেও না। নিয়মিত অনুশীলন করো। মনোযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক রকম বিভ্রান্তি আসবে।” এদিকে আয়ূষকে দেওয়া জার্সিতে শচীন নিজের হাতে লেখেন, ‘প্রিয় আয়ূষ, তোমার কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।’

আরও পড়ুন: সাড়ে ১৫ ঘন্টা ব্যাটিং, ২৯৯ রানের ইনিংস! ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বাংলার এই ব্যাটার

এই বিশেষ মুহূর্তের ছবি ও অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন মাত্রে। তিনি লেখেন, ‘আমি আপনাকে পর্দায় দেখেই বড় হয়েছি। আজ আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার যাত্রার একটি অংশ হাতে ধরে আছি। এই সম্মানের জন্য ধন্যবাদ স্যার। আপনি যেমন সম্মানের সঙ্গে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন, আমিও তেমনই এই জার্সি বহন করব।’

 

View this post on Instagram

 

A post shared by Ayush Mhatre (@ayush_m255)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আয়ূষ মাত্রে। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ৫৩ এবং সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৯ বলে ৬২ রান করেন তিনি। সাত ইনিংসে ৩০.৫৭ গড়ে মোট ২১৪ রান করেন ভারতীয় দলের এই তরুণ সেনাপতি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News