Thursday, July 16, 2026
HomeScrollবাজে পারফরম্যান্স! রনজি'তে লজ্জার হার বাংলার
Ranji Trophy

বাজে পারফরম্যান্স! রনজি’তে লজ্জার হার বাংলার

প্রথমবার রনজি ট্রফির ফাইনালে উঠল জম্মু ও কাশ্মীর

ওয়েব ডেস্ক : অসম্ভব বাজে পারফরম্যান্স। রনজির সেমি ফাইনালে ফের ব্যর্থ বাংলা (Bengal)। সেই কারণে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিরুদ্ধে ৬ উিকেটে হারতে হল অভিমন্যু ঈশ্বরণদের (Abhimanyu Easwaran)। এর ফলে এই প্রথমবার রনজি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠল জম্মু ও কাশ্মীর।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করেছিল বাংলা (Bengal)। কিন্তু সেই নক আউট স্টেজে গিয়ে ফের হারের মুখ দেখতে হল আকাশ দীপদের। এর আগেও বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দেখা গিয়েছে, প্রথম দিকে ভালো খেলেছেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু নকআউট পর্বে গিয়ে বাজে পারফর্ম করে হেরেছেন তাঁরা। চলতি রনজি ট্রফিতেও একই ঘটনা ঘটে গেল।

আরও খবর : বরুণ-রোষে বিদায় অস্ট্রেলিয়ার! ইতিহাস বদলে বিশ্বকাপের ‘সুপার ৮’-এ জিম্বাবোয়ে

কল্যাণীতে প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিলেন অভিমন্যু’রা (Abhimanyu Easwaran)। জবাবে ৩০২ রানে আউট হয়ে যায় জম্মু-কাশ্মীর। ৮ উইকেট নিয়ে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। দিয়েছিলেন মাত্র ৯০ রান। এই ম্যাচে তিনি নির্বাচকদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি। ইতিমধ্যে চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়ে ফেলেছেন ৬৭টি উইকেট। কিন্তু, ভারতের তারকা বোলারের সঙ্গ কেউ দিতে পারলেন না।

কারণ ঘরের মাঠে, একদিকে আগুন ঝড়ালেন শামি (Mohammed Shami)। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে আউট গল গোটা দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করলেন ৫ রান। পাশাপাশি, কেউ শূন্য, কেউ ৮ ওবার কেউ ১০ রান করেছেন। বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন শাহবাজ আহমেদ। তিনি করেন ২৪ রান। শেষমেশ স্কোর বোর্ডে মাত্র ১২৬ তুলতে পারে বাংলা। জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষে ৪৩ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল জম্মু ও কাশ্মীরের। কিন্তু চতুর্থ দিনে আরও দুই উইকেট ফেললেও, ম্যাচ বাঁচাতে পারলেন না অভিমন্যুরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot