Monday, April 13, 2026
HomeScroll১৮ মাস পর ফের চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা
Kolkata Dhaka Agartala Bus Service

১৮ মাস পর ফের চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

তারেক ক্ষমতায় বসেই দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়

ওয়েব ডেস্ক: ১৮ মাস পর ফের চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা (Kolkata Dhaka Agartala Bus Service)। এই বাস সার্ভিস চালু হওয়ার ফলে ভারত-বাংলাদেশের সম্পর্ক (India-Bangladesh Relations) যে ভালো দিয়ে মোড় নিচ্ছে তারও একটি ইঙ্গিত বয়ে আনল। বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার জেরে বন্ধ হয়ে গিয়েছিল আগরতলা-ঢাকা-কলকাতা বাস চলাচল। সেই সমস্যার সমাধান হল টানা ১৮ মাস পর। চালু হলে আগরতলা-ঢাকা-কলকাতা বাস চলাচল।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৮ আগস্ট মহম্মদ ইউনুস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। রেল পরিষেবার পাশাপাশি বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতা–ঢাকা রুটের পাশাপাশি ঢাকা হয়ে আগরতলা–কলকাতা বাস পরিষেবাও স্থগিত ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে তারেক রহমান (Tarique Rahman) আসীন হওয়ার পরপরই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতা-ঢাকা-আগরতলার বাসটি ২০ যাত্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে যাত্রীদের স্বাগত জানান। অন্য একটি বাস আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দেয়। আপাতত সপ্তাহে দু’বার করে চলবে এই বাস। পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন:এই গরমে আরাম দিতে এবার সিএনজি এসি বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কোথায় চলবে?

ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অস্থিরতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে গত প্রায় ১৮ মাস ধরে এই আন্তঃদেশীয় বাস চলাচল বন্ধ ছিল। এর ফলে সাধারণ পর্যটক, রোগী এবং ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের রসায়ন বদলাতে শুরু করেছে।আগরতলা-ঢাকা এবং কলকাতা-ঢাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার খবরে খুশি উভয় দেশের সাধারণ মানুষ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/