Wednesday, July 15, 2026
HomeScrollদোলের আগেই ‘রঙিন’ দিলীপ ঘোষ! ‘রং বরসে’ মুডে তুমুল নাচ বিজেপি নেতার
Dilip Ghosh

দোলের আগেই ‘রঙিন’ দিলীপ ঘোষ! ‘রং বরসে’ মুডে তুমুল নাচ বিজেপি নেতার

গেরুয়া আবিরে রাঙা মুখ, মাথায় পাগড়ি! দোলের আগে দিলীপ ঘোষ ধরা দিলেন এই লুকে

কলকাতা: দোলযাত্রার (Dol Yatra 2026) আগেই রঙিন মেজাজে ধরা দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে কলকাতার ইকো পার্কে মর্নিং-ওয়াকে গিয়ে অনুগামী ও পরিচিতদের সঙ্গে আগাম দোল খেলায় মেতে উঠলেন তিনি। গেরুয়া আবিরে রাঙা মুখ, মাথায় পাগড়ি লুকে ‘রং বরসে’ গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে।

কলকাতায় থাকলে প্রায় রোজই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ। স্থানীয়দের সঙ্গে গল্পগুজবেও অংশ নেন। দোল উৎসব সামনে থাকায় এদিন সেই প্রাতঃভ্রমণই যেন রঙের উৎসবে পরিণত হয়। তবে এদিন তাঁর স্ত্রী রিঙ্কুকে সঙ্গে দেখা যায়নি। বিয়ের পর একাধিকবার সস্ত্রীক মর্নিং-ওয়াকে দেখা গেলেও, শনিবার তিনি একাই ছিলেন।

আরও পড়ুন: বর্তমান প্রশাসন এক ‘জীবন্ত জীবাশ্ম’, শাসক দলকে কটাক্ষ শমীকের

এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটেও দিনটি তাৎপর্যপূর্ণ। এসআইআরের পর বাংলায় প্রথম পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দিনেই দিলীপ ঘোষের এই রঙিন উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন এক কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম। তাহলে দেরিতে কেন মানলেন?”

এদিন অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “উনিই লোকসভায় বলেছিলেন, অনুপ্রবেশকারী বাংলায় ভরে গিয়েছে। ২০ বছর চলে গেল, উনি কি একজন অনুপ্রবেশকারীকে বার করতে পেরেছেন? পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন। এবার নামিয়ে দেবেন।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot