Saturday, May 30, 2026
HomeBig newsচূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ? কত নতুন নাম যুক্ত হয়েছে? দেখে...
Final Voter List

চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ? কত নতুন নাম যুক্ত হয়েছে? দেখে নিন একনজরে

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ-মহিলা ভোটারের সংখ্যা কত? দেখুন

ওয়েব ডেস্ক: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করলেন মনোজ কুমার আগরওয়াল। সাংবাদিক বৈঠকে তিনি জানান, এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে রাজ্যে মোট ভোটারের সংখ্যা (Total Voters In West Bengal)  দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআইআর শুরুর আগে রাজ্যের ভোটার তালিকায় ছিল ৭ কোটি ৬৬ লক্ষ নাম। প্রক্রিয়া শেষে এখনও পর্যন্ত মোট ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ নাম বাদ গিয়েছে (Voters Deleted)।

খসড়া তালিকায় প্রথম দফায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ে। মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারের নাম মূলত বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী শুনানির পর আরও প্রায় ৫ লক্ষ নাম বাদ গিয়েছে। ফর্ম ৭-এর মাধ্যমে আপত্তির ভিত্তিতে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম মুছে ফেলা হয়েছে। রাজনৈতিক দল বা ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে? ৩টি ওয়েবসাইটে মিলবে উত্তর

কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন রয়েছে। এই আবেদনগুলির নিষ্পত্তি হলে সংখ্যায় আরও কিছু পরিবর্তন হতে পারে। চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার হলেন ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২ জন, মহিলা ভোটার হলেন ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন এবং অন্যান্য ভোটারের সংখ্যা ১ হাজার ৩৮২। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO