Tuesday, July 14, 2026
HomeBig newsআপনার নাম বাদ? এবার কী করবেন? জানিয়ে দিল কমিশন
Election Commission

আপনার নাম বাদ? এবার কী করবেন? জানিয়ে দিল কমিশন

কোনও ভোটারের নাম বাদ গেলে তিনি নাম তোলার সুযোগ পাবেন

ওয়েবডেস্ক-  চূড়ান্ত ভোটার (Final Voter List)  তালিকায় বাদ কয়েক লক্ষ নাম, যা ঘিরে চূড়ান্ত চাঞ্চল্য এই মুহূর্তে রাজ্যজুড়ে। কয়েকদিন আগে এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আশঙ্কাই সত্যি হল। আজ চূড়ান্ত তালিকা বের হতেই দেখা গেল বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। তবে কমিশন (Election Commission)  নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

‘চূড়ান্ত’ ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে না, সেই ভোটারেরা তা প্রকাশের পরেই নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সেখানে কোনও ভোটারের নাম বাদ গেলে তিনি নাম তোলার সুযোগ পাবেন।

যদি কারও নাম এই তালিকায় না থাকে, তবে সেই ব্যক্তি পরবর্তী সময়ে প্রকাশিত পরিপূরক তালিকা যাচাই করতে পারবে। নাম বাদ পড়লে নতুন করে ফর্ম-৬ জমা দিয়ে আবেদন করা যাবে। বিচার প্রক্রিয়ায় নাম অনুমোদিত হলে ভোটারের নাম পরিপূরক তালিকায় যুক্ত হবে।

আরও পড়ুন-  ৫৮ লক্ষের পর আরও সাড়ে ৫ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে, SIR-এ মোট কত নাম বাংলায়?

তবে কমিশন নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা অনলাইন ও অফলাইন,  দু’ভাবেই তালিকা যাচাই করতে পারবেন। অনলাইনে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট,  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসি নেট অ্যাপের মাধ্যমে নাম ও ইপিক নম্বর (ভোটার আইডি) দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন। যদি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তবে নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে। আর নাম বাদ পড়লে সেটি ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হবে। অফলাইনে ভোটাররা নিজেদের বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে গিয়ে হার্ড কপি তালিকাও দেখতে পারবেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot