Thursday, March 5, 2026
HomeScrollরাজ্যসভার ৬ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, তালিকায় রয়েছে চমক

রাজ্যসভার ৬ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, তালিকায় রয়েছে চমক

তেলেঙ্গানা থেকে লড়বেন অভিষেক মনু‌ সিংভি

ওয়েব ডেস্ক:আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Elections)। রাজ্যসভার ৬ আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক‌ কেসি বেনুগোপাল বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন।তেলঙ্গানা থেকে দু’জন এবং ছত্তিসগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তালিকায় তেলেঙ্গানা থেকে নাম আছে প্রবীণ নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিংভির(Abhishek Singhvi)। ওই রাজ্য থেকে দ্বিতীয় আসনে লড়াই করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ভেম নরেন্দ্র রেড্ডি (Vem Narender Reddy)। প্রার্থী ফুলো দেবী নেতাম, করমবীর সিং বৌদ্ধ, অনুরাগ শর্মা এবং এম ক্রিস্টোফার তিলক যথাক্রমে ছত্তিশগড়, হরিয়ানা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তেলঙ্গানায় যে দু’টি আসন রাজ্যসভায় ফাঁকা হচ্ছে, সেখানে কংগ্রেসের পাল্লা যথেষ্ট ভারী। অভিষেক মনু সিঙ্ঘভি এবং সুরেশ রেড্ডির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৯ এপ্রিল। তেলঙ্গানায় বর্তমানে কংগ্রেস সরকার ক্ষমতায় থাকায় এবং বিধানসভায় প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থাকায় সিঙ্ঘভি ও নরেন্দ্র রেড্ডি—উভয় প্রার্থীরই জয়ের সম্ভাবনা প্রবল।অভিষেক মন সিংভি এর আগে তৃণমূলের সমর্থনের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। বিগত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের মামলা লড়ছেন এই বিশিষ্ট আইনজীবী।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ভেম নরেন্দ্র রেড্ডি মনোনয়ন পাওয়ার পর কংগ্রেস হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিধানসভায় মনোনয়ন পেশ করলেন কোয়েল, রাজীব, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ নির্বাচন হবে। মহারাষ্ট্রে সব থেকে বেশি, ৭টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও বিহারে ৬টি করে আসনে নির্বাচন হবে। এ ছাড়া ওডিশা (৪টি আসন), অসম (৩টি আসন), তেলঙ্গানা, হরিয়ানা ও ছত্তিসগড়ে ২টি করে এবং হিমাচল প্রদেশে ১টি আসনে ভোট নেওয়া হবে। কংগ্রেস আশাবাদী, তেলঙ্গানা ও হিমাচল প্রদেশে তারা তাদের আসন বাড়াতে পারবে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80