Saturday, July 25, 2026
HomeScroll২১ ইঞ্চি লম্বা, ৬ কেজি ওজন! টি-২০ বিশ্বকাপ ট্রফিটি কী দিয়ে তৈরি...
ICC Men’s T20 World Cup Trophy

২১ ইঞ্চি লম্বা, ৬ কেজি ওজন! টি-২০ বিশ্বকাপ ট্রফিটি কী দিয়ে তৈরি জানেন? দেখে নিন

টি-২০ বিশ্বকাপের এই সুদৃশ্য ট্রফির ডিজাইন করেছেন এক ভারতীয়! তিনি কে জানেন?

ওয়েব ডেস্ক: রবির মাঝরাতে সূর্যোদয়ের সাক্ষী থেকেছে আহমেদাবাদ। দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি (ICC Men’s T20 World Cup Trophy) ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন হয়েই ভারতীয় ক্রিকেটারদের কাউকে ট্রফির সঙ্গে ঘুমোতে দেখা গিয়েছে, কেউ আবার ট্রফি হাতে নিয়ে চায়ের কাপে দিয়েছেন শান্তির চুমুক। জানেন কি, টি-২০ বিশ্বকাপের এই সুদৃশ ট্রফি কী দিয়ে তৈরি হয়? এর দামই বা কত? চলুন জেনে নেওয়া যাক।

কে টি-২০ বিশ্বকাপ ট্রফি ডিজাইন করেছেন?

আসলে টি-২০ বিশ্বকাপের এই ট্রফিটি প্রথমবার তৈরি হয়েছিল ভারতের ‘গোলাপি শহর’ জয়পুরে (Jaipur)। ২০০৭ সালে সুদৃশ্য এই ট্রফিটি ডিজাইন (Design) করেছেন ভারতের অমিত পাবুওয়াল (Amit Pabuwal)। অস্ট্রেলিয়ার ডিজাইনার মিনাল ব্রায়েস (Minale Bryce) ট্রফির প্রাথমিক নকশা তৈরি করেন। তার পর ট্রফিটি তৈরি করার দায়িত্ব আসে অমিত পাবুওয়ালের উপরই। সেই থাকে ট্রফি তৈরির কাজের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই।

আরও পড়ুন: কোচ হয়ে ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, এবার শ্রীলঙ্কার ক্রিকেটের দায়িত্ব তাঁর

টি-২০ বিশ্বকাপ ট্রফি কী দিয়ে তৈরি হয়?

শুরুর দিকে আইসিসি টাইটেনিয়াম ও কাচের মিশ্রণে আধুনিকা ধাঁচে টি-২০ বিশ্বকাপ ট্রফিটি তৈরির পরিকল্পনা করে। কিন্তু ধাতব কাঠামোর সঙ্গে কাচের অংশ যুক্ত করার সময় বারবার তা ভেঙে যাওয়ায় এই ধারণা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্ল্যাটিনাম প্লেটিং করা রুপো দিয়ে ট্রফির চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়। প্রায় ২১ ইঞ্চি লম্বা এই ট্রফির ওজন প্রায় ছয় কিলোগ্রাম। তবে আসল ট্রফিটি আইসিসির সদর দফতরেই রাখা থাকে। যে দল বিশ্বকাপ জেতে, তাদের দেওয়া হয় একই রকম একটি প্রতিরূপ।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99