Thursday, March 26, 2026
HomeScrollসংঘাতের মাঝেই বড় ঘোষণা, ‘বন্ধু’ ভারতের জন্য খোলা আছে হরমুজ
Hormuz Opens For India

সংঘাতের মাঝেই বড় ঘোষণা, ‘বন্ধু’ ভারতের জন্য খোলা আছে হরমুজ

কূটনীতির চালে কিস্তিমাত দিল্লির, ‘বন্ধু’ ভারতের জন্য খোলা হরমুজ, তালিকায় আর কে কে?

ওয়েব ডেস্ক: কূটনীতির চালে কিস্তিমাত নয়াদিল্লির। সংঘাতের মাঝেই বড় ঘোষণা ইরানের। ভারত-সহ বন্ধু দেশের জন্য হরমুজ (Hormuz Opens For India) খুলল ইরান। বেশ কয়েকটি দেশের জাহাজকে হরমুজ পার হতে না দেওয়া হলেও, গ্রিন করিডরের সুবিধা বেশ কয়েকটি দেশের জন্য রেখেছে ইরান। ভারত-সহ কোন কোন রাষ্ট্রকে এই সংঘাতের পরিস্থিতিতে বন্ধু বলে মনে করছে তেহরান তাও স্পষ্ট ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির (Iranian Foreign Minister Abbas Araghchi) বিবৃতিতে। ইরানের এই ঘোষণায় স্বস্তি ভারতের জ্বালানি সেক্টরে। ইরানের সরকারি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী মোটেই ‘বন্ধ নয়’—ভারত-সহ যে সব দেশকে ইরান ‘বন্ধু’ মনে করে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ এখনও খোলা রয়েছে।

ইরান আগেই বলেছিল, তাদের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না।আমেরিকা এবং ইরানের সংঘর্ষ থামানোর জন্য বর্তমানে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। অন্যদিকে, কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারগুলিকে নিরাপদে পারাপারের আশ্বাস দেওয়া হয়েছিল। শুধু অনুমতি দেওয়াই নয়, বাস্তবে একাধিক ভারতীয় জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী পার করেছে। এলপিজি বহনকারী একাধিক ভারতীয় ভেসেল নৌসেনার নিরাপত্তায় নিরাপদে এই পথ অতিক্রম করেছে। এর পরেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি প্রকাশ্যে বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়—ভারতের মতো ‘বন্ধু দেশ’-এর জন্য এটি খোলা রয়েছে, তবে শর্তসাপেক্ষে।

আরও পড়ুন: ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ নয়! মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নাক গলানোকে কটাক্ষ জয়শঙ্করের

এ অবস্থায় বুধবার বেশি রাতের দিকে ইরান জানিয়ে দিল, তাঁদের ঘোষিত পাঁচ বন্ধুরাষ্ট্রের নাম। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধুদেশগুলিকে হরমুজ প্রণালী ব্যবহার করার অনুমতি দিচ্ছে তেহরান। এই তালিকায় রয়েছে চিন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তান। আরাঘচির ওই বার্তা স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বইয়ে ইরানের উপদূতাবাস। ইরানের সরকারি টেলিভিশনে আরাঘচির এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, “হরমুজ প্রণালী একেবারে বন্ধ নেই। ইরানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এমন বেশ কিছু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।”আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা, ইজরায়েল এবং উপসাগরীয় দেশগুলির জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। হরমুজ তাদের জন্য বিপদ বলেও জানিয়েছেন তিনি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto