Sunday, June 28, 2026
HomeScrollআজ কুলপিতে সভা অভিষেকের, কী বার্তা দেবেন? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল
AbhiShek Banerjee

আজ কুলপিতে সভা অভিষেকের, কী বার্তা দেবেন? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল

তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী ধাড়ার সমর্থনে এই সভা করতে চলেছেন অভিষেক

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় নির্বাচন (West bengal Assembly Election 2026)। তার জন্য প্রচার শুরু করে দিয়েছেন শাসক দলের নেতা-নেত্রীরা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কুলপিতে (Kulpi) সভা করতে চলেছেন অভিষেক।

জানা যাচ্ছে, শুক্রবার দুপুর তিনটেয় বিবেক ময়দানে এক বিশাল জনসভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী বর্ণালী ধাড়ার সমর্থনে এই সভা করতে চলেছেন তিনি। আর এই জনসভাকে কেন্দ্র করে কুলপি জুড়ে রাজনৈতিক উন্মাদনা এখন তুঙ্গে রয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ আজ সভা থেকে কী বলেন, সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আরও খবর : ভোটে কর্মী সংকট, চিকিৎসকরাও প্রিসাইডিং অফিসার! নজিরবিহীন সিদ্ধান্তে চাপে রাজ্য

উল্লেখ্য, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত টানা তিনবারের জয়ী বিধায়ক যোগরঞ্জন হালদারের পরিবর্তে এবার এই কেন্দ্রে বর্ণালী ধাড়াকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। আর এলাকায় সমাজসেবামূলক কাজের জন্য বর্ণালী ধাড়া যথেষ্ট সুপরিচিত। বিশেষ করে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের কৃষিকাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উপর তাঁর বিশেষ অবদান রয়েছে। যার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারেও ভূষিত হয়েছেন। দলের এই সিদ্ধান্তে স্পষ্ট যে, দক্ষিণ ২৪ পরগনায় অভিজ্ঞতার পাশাপাশি নতুন ও স্বচ্ছ ভাবমূর্তির মুখকেও গুরুত্ব দিচ্ছে দল।

আজকের সভাকে কেন্দ্র করে ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই প্রান্ত থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যানার ও কাটআউটে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দলীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে সভাস্থলে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। ​২০২১-এর নির্বাচনে তৃণমূল এখানে ৩৩,৮১৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। সেই জয়ের ধারা বজায় রাখতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO