Saturday, June 27, 2026
HomeScrollদেশবাসীকে ‘র‍্যাপ’ উপহার বালেন্দ্রর! শপথ নেওয়ার আগে কী গাইলেন নেপালের প্রধানমন্ত্রী? দেখুন
Balendra Shah

দেশবাসীকে ‘র‍্যাপ’ উপহার বালেন্দ্রর! শপথ নেওয়ার আগে কী গাইলেন নেপালের প্রধানমন্ত্রী? দেখুন

শপথ গ্রহণের আগেই বড় বার্তা নেপালের ‘র্যা পার’ প্রধানমন্ত্রীর! দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: নেপালে (Nepal) রাজনৈতিক ইতিহাসের শুরু হল এক নতুন অধ্যায়। র‌্যাপ গানের জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা বালেন্দ্র শাহ (Balendra Shah) এবার শপথ নিলেন সে দেশের প্রধানমন্ত্রী (Nepal Prime Minister) হিসেবে। দেশের গুরুদায়িত্বে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এক ব্যতিক্রমী বার্তা দেন, যা নজর কেড়েছে সে দেশের জেন-জি’দের। একটি র‍্যাপ গানের (Rap Song) মাধ্যমে ঐক্যের বার্তা তুলে ধরেন বালেন্দ্র। নিজের গানে গানে বালেন শাহ বলেন, “ঐক্যের শক্তিই আমার জাতীয় শক্তি, অখণ্ড নেপাল, এবার ইতিহাস তৈরি হচ্ছে।”

নিজের র‍্যাপ বার্তায় বালেন শাহ লড়াই ও দৃঢ়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমার হৃদয় সাহসে ভরা, আমার রক্ত ফুটছে; আমার ভাইরা আমার সঙ্গে আছে, এবার আমরা উঠব।” আরেক জায়গায় শোনা যায়, “আমার নিঃশ্বাস যেন না থামে, আমি চিতাবাঘের মতো দৌড়াব”, যা তাঁর আগামীর রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত বহন করে। গানটি প্রকাশের পরই তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ নয়! মধ্যপ্রাচ্যে পাকিস্তানের নাক গলানোকে কটাক্ষ জয়শঙ্করের

গত ৫ মার্চ অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনে বালেন শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি বিপুল জয় পায়। ১৬৫টি আসনের মধ্যে প্রায় ১২৫টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি, যা গত কয়েক দশকের মধ্যে নেপালে এক বিরল ঘটনা। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দেয়, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরের ঐতিহাসিক নেপালের যুব-নেতৃত্বাধীন আন্দোলন ২০২৫-এর পর প্রথম ভোট হল নেপালে। দুর্নীতি বিরোধী এই আন্দোলনে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা নিয়ে শুরু হলেও, তা দ্রুত অর্থনৈতিক সংকট ও শাসনব্যবস্থার বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO