Saturday, July 4, 2026
HomeScrollবৃষ্টি বিদায়, চড়ছে পারদ! কলকাতা-সহ ৮ জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা
Weather Update

বৃষ্টি বিদায়, চড়ছে পারদ! কলকাতা-সহ ৮ জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা

বিদেয় নিয়েছে বৃষ্টি, এবার পালা গরম বাড়ার...

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে আপাতত বিদায় নিয়েছে বৃষ্টির দাপট (Rain Forecast)। এবার পালা গরম বাড়ার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে বাড়বে আর্দ্রতাও, ফলে অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে (Weather Update)।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুষ্ক পশ্চিমি ও উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এই সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা ৮০-৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, অন্যত্র ৭০-৮০ শতাংশের আশেপাশে থাকবে।

আরও পড়ুন: “আবর্জনা তুলে প্রার্থী করেছে বিজেপি”, তালডাংরায় বিস্ফোরক অভিষেক

২ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় অস্বস্তিকর গরমের সতর্কতা জারি হয়েছে। ৩ ও ৪ এপ্রিল এই তালিকায় যুক্ত হচ্ছে কলকাতা ও বীরভূমও।

আবহবিদদের পরামর্শ, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভাল। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। তেষ্টা না পেলেও নিয়মিত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে এখন আর বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী কয়েক দিনে ধীরে ধীরে বাড়বে গরম, বাড়বে অস্বস্তিও।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet