Tuesday, May 19, 2026
HomeScrollঅমিত শাহকে বাংলায় ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার!
Mamata Banerjee

অমিত শাহকে বাংলায় ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার!

চক্রান্তের খেলা বুঝে নেব, খেলা হবে, দুরন্ত খেলা, প্রচারে গিয়ে ঝড় তুললেন মমতা

ওয়েব ডেস্ক: বঙ্গে বেজে গিয়েছে নির্বাচনের (West Bengal Election 2026) দামামা। ভোটের আগে ১৫ দিন টানা পশ্চিমবঙ্গে থাকার ইচ্ছেপ্রকাশ করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ এবার শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে শাহের সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রথম মন্তব্য করতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)৷ ভোটের আগেই রাজ্যে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহর মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতারা৷ বাকি সময় তাঁদের আর তেমন দেখা যায় না৷ বিজেপি শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে বারবার ‘ডেইলি প্যাসেঞ্জারি’র অভিযোগও তোলে তৃণমূল।এদিন অমিত শাহের ১৫ দিন আগে থেকে পশ্চিমবঙ্গে থাকার মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভয় দেখাতে বলছে ২৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।’’

এদিন নির্বাচনী সভা থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলনেত্রী। পাশাপাশি, নিশানা করলেন বিজেপি নেতৃত্বকে। মমতা বলেন, “চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে। দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন। বাংলাকে পুণ্য করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিনে দিল্লিকে টার্গেট করব।আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনো রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।”মমতা বলেন, বিজেপির সরকার একটি অত্যাচারী ও স্বৈরাচারী সরকার—যে সরকার মানুষের ওপর নির্যাতন চালায়, এমনকি মানুষকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই সরকার বাংলাকে বঞ্চনা ও লাঞ্ছনার শিকার করেছে। সব কিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা। যারা চায় বাংলার সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ। আপনার গণতন্ত্র কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। মাছ, ডিম খেতে দেবে না। ওদের ধর্মের নাম অধর্ম। আর আমাদের ধর্মের নাম মানবধর্ম।

আরও পড়ুন: “চক্রান্তের খেলা বুঝে নেব…,” হাতে কাগজ নিয়ে চরম হুঁশিয়ারি মমতার

মালদার ঘটনা তুলেও সরব হন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “বাংলার বদনাম করা ? বাংলাকে অসম্মান করা ? আউটসাইডার, গুজরাত থেকে আসছে বাসে করে। আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্চ করেছে জানেন ? যাতে বর্ডারে কেউ আটকাতে না পারেন। ওরা টাকা নিয়ে আসবে। সিআইপিএফের গাড়ি করে টাকা আসছে। আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে। আমি টাইমলি এক্সপোজ করব।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot