Saturday, May 30, 2026
HomeScrollপাঞ্জাবের বিরুদ্ধে আজ বাদ পড়বেন গ্রিন? কেমন হবে KKR-এর সম্ভাব্য একাদশ
KKR vs Punjab

পাঞ্জাবের বিরুদ্ধে আজ বাদ পড়বেন গ্রিন? কেমন হবে KKR-এর সম্ভাব্য একাদশ

সোমবার নাইট শিবিরে রয়েছে তিন বদলের সম্ভাবনা!

ওয়েব ডেস্ক : চলতি আইপিল মরশুমে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স। এর পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। তার পরে সোমবার ইডেনে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর (KKR)। এদিনের ম্যাচে কোন দল নিয়ে নামবে নাইটরা? তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু গত দুই ম্যাচে যে পরিস্থিতি হয়েছে, তাতে কলকাতা শিবিরে তিন পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সবথেকে বেশি সমালোচনা হয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। কারণ, কেকেআর (KKR) ভেবেছিল, তাঁকে আইপিএল (IPL 2026)-এ অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে। কিন্তু গত দুই ম্যাচে শুধু ব্যাট করেছেন। কিন্তু তেমন রানও পাননি তিনি। যার ফলে সমস্যায় পড়েছে কলকাতা। অন্যদিকে সুনীল নারিনকে নিয়েও সমস্যা দেখা দিয়েছে। কারণ বড় শট ছাড়া তিনি আর কিছুই জানেন না। ফলে পাওয়ার প্লে-তে তাঁকে কাজে লাগালেও, পরের দিকে আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

আরও খবর : নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কোহলি! CSK-র বিরুদ্ধে ২৮ রান করেই লিখলেন ইতিহাস

এদিন গ্রিনের বিরল্প হিসাবে রভমান পাওয়েলকে দলে নেওয়া হতে পারে। এদিকে পাওয়াল পেস বলও করেন। ফলে তিনি খেললে একটি বিকল্প বোলার পাবে কেকেআর (KKR)। আর নারিনের বিকল্প হিসাবে নেওয়া হতে পারে রাচিন রবীন্দ্রকে। তিনি ব্যাটের পাশাপাশি বলও করতে পারেন। আর ফিন অ্যালেন ও ব্লেসিং মুজ়ারাবানির মধ্যে এক জনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে।

তবে দুই ক্রিকেটারকে খেলাতে হলে একটি বদল করতে হবে। কার্তিক ত্যাগীর বদলে রাহুল ত্রিপাঠীকে খেলাতে হবে। কারণ মিডল অর্ডারে তিনি রান দ্রুত তুলতে পারেন। তবে আজ কোনও দল নিয়ে ইডেনে নামে কলকাতা নাইট রাইডার্স? সেটাই এখন দেখার।

কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজ়ারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO