Friday, April 10, 2026
HomeScrollভোটের আগে ক্যানিং পূর্বে উত্তেজনা, পরপর দুই আইএসএফ কর্মী আক্রান্তের অভিযোগ
South 24 Pargana

ভোটের আগে ক্যানিং পূর্বে উত্তেজনা, পরপর দুই আইএসএফ কর্মী আক্রান্তের অভিযোগ

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ক্যানিং (Canning) পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে ফের অশান্তির অভিযোগ। বৃহস্পতিবার রাতে পরপর দুই আইএসএফ (ISF) কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনা ঘটে বোদরা অঞ্চলের সাপা এলাকায়। অভিযোগ, নাজিবুল হক নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকি লোহার রড দিয়েও আঘাত করা হয়েছে বলে দাবি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইএসএফ।

আরও পড়ুন: আজও ঝড়বৃষ্টি কলকাতায়, উইকএন্ডে ফিরছে ভ্যাপসা গরমের দাপট?

এরপর দ্বিতীয় ঘটনাটি ঘটে জীবনতলা থানার অন্তর্গত পারগাতী এলাকায়। অভিযোগ, সিরাজ লস্কর নামে আরেক আইএসএফ কর্মীকে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। দুই ঘটনাতেই গুরুতর জখম হন আক্রান্তরা। তাঁদের দ্রুত উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভোটের আগে এই ঘটনা ঘিরে ক্যানিং পূর্বে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন স্থানীয়রা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto