Friday, May 29, 2026
HomeScrollএকবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ,  মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত মোদি
Narendra Modi

একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ,  মহিলা সংরক্ষণ বিল নিয়ে উচ্ছ্বসিত মোদি

এটি কেবল একটি আইন নয়, বরং ভারতের নারী শক্তির আকাঙ্ক্ষার প্রতিফলন

ওয়েবডেস্ক-  ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (Women empowerment act) নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । এই বিলকে একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মোদি জানান, এই বিলের মাধ্যমে দেশের মহিলারা বিশেষ মর্যাদা ও ক্ষমতায়ন পেতে চলেছেন।

প্রধানমন্ত্রীর মূল পয়েন্ট অনুযায়ী, মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলটি (Women’s Reservation Amendment Bill) আগামী ১৬-১৮ এপ্রিল ২০২৬ তারিখে সংসদে পেশ হতে চলেছে। ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি এই বিলটি পাশে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের চিঠি লিখেছেন।

তিনি একে কেবল একটি আইন নয়, বরং ভারতের নারী শক্তির আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন।তিনি বিশ্বাস করেন যে, নীতি নির্ধারণে মহিলাদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। তবে এই বিল নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রস। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, এই বিল পাশ নিয়ে কংগ্রেসের এত তাড়াহুড়ো কিসের?

কংগ্রেস নেত্রীর প্রশ্ন, ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। সেটাকে ইচ্ছাকৃত ভাবে পিছিয়ে দিয়েছে মোদি সরকার। অতীতে জনগণনার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস হয়ে এসেছে। কিন্তু মোদি সরকার চাইছে, জনগণনার আগেই আসন পুনর্বিন্যাস হোক। জাতি গণনার কোনও প্রভাব যেন আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে না পড়ে, সেটা নিশ্চিত করতে আদম সুমারির রিপোর্ট প্রকাশ আরও পিছিয়ে দিতে পারে প্রধানমন্ত্রী। সোনিয়ার আশঙ্কা, এইভাবে আসন পুনর্বিন্যাস হলে বহু রাজ্যের গুরুত্ব কমতে পারে।

আরও পড়ুন-  ১২ ঘণ্টার খাটুনি, বেতন ‘নামমাত্র’! নয়ডায় শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি 

বিল পাশ করাতে কেন্দ্রের এত হুড়োহুড়ি কিসের জন্য? সম্পাদকীয়তে সোনিয়া লিখেছেন, কংগ্রেস চেয়েছিল ২০২৪ সালে লোকসভা নির্বাচন থেকেই কার্যকর হোক মহিলা সংরক্ষণ। সেটা কেন্দ্র হতে দেয়নি। যখন দুই রাজ্যে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচার জোরকদমে, সেই সময় কেন বিল পাশ করাতে চাইছে কেন্দ্র? বাদল অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা গেল না কেন? সোনিয়ার কথায় অধিবেশন ডাকা হলেও সাংসদদের এখনও জানানো হয়নি, ঠিক কী কী বিষয়ে এই অধিবেশনে? সোনিয়ার আশঙ্কা আসন পুনর্বিন্যাস নিয়ে কোনও প্রস্তাব পেশ হবে আর সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে সেই প্রস্তাব পাশ করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার।

২০২৬ সালের এপ্রিল মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আইনের দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই এই সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে ২০২৬ সালের ৮ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি খসড়া সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO