কলকাতা: বৈশাখের প্রথম দিনও আকাশে চড়া রোদ। কড়া রোদে সকাল থেকে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। বিকেলের আগেই কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পয়লা বৈশাখের বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaishakhi Alert)। গরম অস্বস্তি এবং তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও বৃষ্টির (Heavy Rain Thunderstorm) পূর্বাভাস জারি রাজ্যের একাধিক জেলায়।কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। এমনকী ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও জারি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উর্ধ্বমুখী থাকবে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। বৃষ্টিপাত জারি থাকবে উনিশে এপ্রিল পর্যন্ত।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের এক জেলায় ঘণ্টাখানেকের মধ্যেই ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, আজ বিকেলের পর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের পরই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় বিকেলের পর বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আজ ভিজতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আর সেটাই আপাতত স্বস্তির খবর।
আরও পড়ুন: নববর্ষে এই নিয়মগুলি মানলে শুভ ফল দেবে, এই কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে
দুপুরের পর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এতে গরম কিছুটা কমলেও ঝোড়ো হাওয়া সমস্যা তৈরি করতে পারে।নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় গরমের তীব্রতা বেশি থাকবে। তবে এখানেও বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা সাময়িকভাবে কমিয়ে দিতে পারে।উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিকেল থেকে রাতের মধ্যে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে, বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে এবং ঝোড়ো আবহাওয়ার কারণে সতর্ক থাকার ইঙ্গিত।
উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উপরের পাঁচ জেলায় সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বজায় থাকবে। এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশে এপ্রিল পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার ওপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান তার সঙ্গে পূর্ব পশ্চিম দিকে একটি অক্ষরেখা যেটি বিহার থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে তার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং ১৬ও১৭ দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।







