Friday, June 5, 2026
HomeScroll১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে Facebook!
Facebook

১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে Facebook!

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ফের কর্মী ছাঁটাই করতে পারে Facebook!

ওয়েব ডেস্ক : কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুক (Facebook)! জানা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম ৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। যা তাঁদের কর্মী সংখ্যার ১০ শতাংশ। আগামী মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে খবর। তবে এটি প্রথম ছাঁটাই নয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ফের ছাঁটাইয়ের পথে হাঁটবে মার্ক জুকেরবার্গের (Mark Zuckerberg) সংস্থাটি ৷

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চলেছে মেটা (Meta)। সেই কারণে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। জানা যাচ্ছে, চলতি বছর মেটা ২০ শতাংশ কর্মীকে বসিয়ে দিতে পারে এই সংস্থা। মূলত, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সোশ্যাল মিডিয়া জায়ান্টের মোট কর্মী সংখ্যা ছিল ৭৯ হাজার। তবে এত পরিমাণ কর্মী ছাঁটাইয়ের পর তা অনেকটাই কমে যাবে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি জুকেরবার্গ।

আরও খবর : এবার জলে চলা ওভেনেই হবে রান্না! অভিনব প্রযুক্তি Greenvize-এর

মূলত, ২০২৬ সালে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৪০ হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। এর মধ্যে অধিকাংশই প্রযুক্তিগত ক্ষেত্রে৷ বিশেষজ্ঞদের ধারণা এটি চলতি বছর তিন লক্ষ ছাড়াতে পারে। গত মার্চে ওরাকেল ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। যার মধ্যে ছিলেন ১২ হাজার ভারতীয় কর্মী (Workers)।

বলে রাখা দরকার, বেসরকারি সংস্থায় এমন ছাঁটাই আগে শোনা যেত না। কিন্তু, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যাপক ব্যবহারের কারণে পরিস্থিতি বদলাচ্ছে। আগে অনেক কাজ ম্যানুয়ালি করা হত। কিন্তু তা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করা হয়। এবার সেই কারণে বড় ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থাগুলি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D