Tuesday, July 21, 2026
HomeScroll‘প্রবাসী ফ্যাক্টর’ ভোটে! বিজেপির ভার্চুয়াল শক্তি প্রদর্শন, ‘স্ক্রিপ্টেড নাটক’ কটাক্ষ তৃণমূলের
BJP

‘প্রবাসী ফ্যাক্টর’ ভোটে! বিজেপির ভার্চুয়াল শক্তি প্রদর্শন, ‘স্ক্রিপ্টেড নাটক’ কটাক্ষ তৃণমূলের

প্রবাসীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখারও দাবি উঠেছে

[h_news]

কলকাতা: ভোটের প্রচারে নতুন কৌশল নিল বিজেপি (BJP)। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাঙালিদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করল গেরুয়া শিবির। সোমবার এই সাংবাদিক বৈঠকে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর সঙ্গে যুক্ত হন শিল্প, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক প্রবাসী বাঙালি।

ভার্চুয়াল মাধ্যমে বিশ্বের নানা দেশ থেকে এই বৈঠকে যোগ দেন প্রবাসীরা। শমীক ভট্টাচার্য বলেন, বাংলার সঙ্গে নাড়ির টান থাকা প্রবাসী বাঙালিরা রাজ্যের বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান এবং এই নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। তাঁদের লক্ষ্য, বাংলায় বিনিয়োগ ও উন্নয়নের নতুন দিশা তৈরি করা।

আরও পড়ুন: ভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা! কবে থেকে বন্ধ মদের দোকান, জেনে নিন সময়সূচি

এই বৈঠকে উপস্থিত ছিলেন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির সম্পাদক যুধাজিৎ সেন মজুমদারও। তাঁর দাবি, গত কয়েক দশকে পশ্চিমবঙ্গের অবনতি হয়েছে এবং এই নির্বাচন একটি ‘টার্নিং পয়েন্ট’। তাঁর কথায়, পরিবর্তন না এলে রাজ্যের ভবিষ্যৎ সংকটে পড়বে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা বাংলায় বিনিয়োগ করতে চান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আস্থা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর অভিযোগ, পুরো ঘটনাই ‘স্ক্রিপ্টেড নাটক’। তাঁর দাবি, বিজেপি নেতাদের পরিচিতদের বসিয়ে এই বৈঠক সাজানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা উচিত।

ভোটের আগে প্রবাসী বাঙালিদের ইস্যু ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা, যা আগামী দিনে আরও জোরদার হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot