Tuesday, July 21, 2026
HomeScroll‘ঘুষ দিয়ে প্রার্থীপদ পেয়েছেন’, পুরুলিয়ার বলরামপুর থেকে বিজেপি প্রার্থীকে আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee

‘ঘুষ দিয়ে প্রার্থীপদ পেয়েছেন’, পুরুলিয়ার বলরামপুর থেকে বিজেপি প্রার্থীকে আক্রমণ অভিষেকের

তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করলেন অভিষেক

ওয়েবডেস্ক-   এগিয়ে আসছে ভোটের (2026 Assembly Election)  দিন। এই কাঠফাটা গরমকে উপেক্ষা করে জোরকদমে প্রচারে সব রাজনৈতিক দলগুলি। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। চারদিনের মাথায় ভোট। ফলে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে দলগুলির কাছে। গোটা রাজ্যজুড়ে প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন  পুরুলিয়ার কলেজ ময়দানে বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করলেন অভিষেক।

পুরুলিয়ার বলরামপুর (Balrampur) জনসভা থেকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলরামপুরের জনসভা থেকে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে নিয়ে মারাত্মক অভিযোগ করলেন অভিষেক।

মঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে নিয়ে অভিষেক বলেন, আমি শুনেছি তিনি এখানকার যে সাংসদ জ্যোতির্ময় মাহাতোর আপ্ত সহায়ক, নতুন গাড়ি গিফট করে বিজেপি প্রার্থীপদ ঘুষ দিয়ে নিয়েছেন তিনি। আমার কাছে খবর আছে’। অভিষেকের হুঙ্কার, দিল্লির তল্পিবাহকের আপ্তসহায়কের অধীন বলরামপুরবাসীকে থাকতে হবে, এই অপমান কী মানবেন বলরামপুরবাসী? দিল্লির ক্রীতদাসের আপ্ত সহায়ককে আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। অভিষেক বলেন, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে ফল খারাপ হওয়ার পরেও গত ২ বছরে ৮ হাজার গরীব মানুষকে বাড়ির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে ১০ পয়সার কোনও অবদান নেই নরেন্দ্র মোদি সরকার বা জ্যোতির্ময় মাহাতোর নেই।

আরও পড়ুন-  ভোটের মুখে জমায়েতে ভিড় কম, চিন্তায় বিজেপি নেতৃত্ব

বলরামপুর বিধানসভায় ৬৩ হাজার মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপি বলছে ক্ষমতায় এলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে। মাথায় জিরো ওয়ারেন্টি। যারা নিজের দলের কর্মীকে চাকরি দিতে পারে না। বলেছিল ১৫ লক্ষ দেবে। কেউ পেয়েছেন? না। দু কোটি চাকরি হবে- হয়েছে? না, হয়নি। মিথ্যার পর মিথ্যের প্রতিশ্রুতি।

উল্লেখ্য, একুশে বলরামপুরে বিজেপির টিকিটের বিধায়ক হয়েছিলেন বানেশ্বর মাহাতো। এবার ওই কেন্দ্রের প্রার্থী জলধর মাহাতো।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot