Friday, June 5, 2026
HomeScrollমাঠ ফাঁকা! কেশিয়াড়িতে প্রচার না করেই ফিরলেন নিতিন নবীন, অস্বস্তিতে পদ্ম শিবির
Nitin Naveen

মাঠ ফাঁকা! কেশিয়াড়িতে প্রচার না করেই ফিরলেন নিতিন নবীন, অস্বস্তিতে পদ্ম শিবির

কর্মসূচি ভেস্তে যাওয়ায় নির্বাচন কমিশনকে দায়ী করলেন বিজেপি প্রার্থী

ওয়েবডেস্ক-  কেশিয়াড়িতে (Keshiari)  প্রচার না করেই ফিরলেন নিতিন নবীন (Nitin Naveen) । কর্মসূচিতে লোক না হওয়ায় মুখ পুড়ল গেরুয়া শিবিরের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেশিয়াড়িতে চরম অস্বস্তিতে পড়ল বিজেপি (BJP) । সোমবার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের (BJP candidate Bhadra Hembram)  সমর্থনে আয়োজিত রোড-শো-তে অংশ না নিয়েই মাঝপথ থেকে ফিরে গেলেন দলের জাতীয় নেতা নিতীন নবীন। কেন্দ্রীয় নেতার এমন আকস্মিক প্রত্যাবর্তনে স্থানীয় গেরুয়া শিবিরের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এদিন দলীয় প্রার্থীর সমর্থনে কেশিয়াড়িতে একটি বর্ণাঢ্য রোড-শো করার কথা ছিল নিতীন নবীনের। সেই উদ্দেশ্যেই তিনি হেলিকপ্টারে করে দুধেবুধে মাঠের হেলিপ্যাডে পৌঁছান। কিন্তু হেলিপ্যাড থেকে অনুষ্ঠানস্থলের দিকে না গিয়ে তিনি পুনরায় হেলিকপ্টারে চড়ে এলাকা ত্যাগ করেন। কেন তিনি কর্মসূচি বাতিল করলেন, তা নিয়ে দলের অন্দরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রার্থী ভদ্র হেমব্রম এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের সময়ের কড়াকড়িকে দায়ী করেছেন। প্রার্থীর দাবি,  বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রচারের অনুমতি থাকলেও কমিশন তা কমিয়ে সাড়ে তিনটে করে দেওয়ায় সময় স্বল্পতার কারণে এই বিপর্যয় ঘটেছে। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের খবর অন্য। সূত্রের দাবি,  চড়া রোদে জমায়েত আশানুরূপ না হওয়ায় তা দেখে অনাগ্রহ প্রকাশ করেই ফিরে গিয়েছেন জাতীয় নেতা। প্রার্থী নিজেও পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, গরমের কারণে ভিড় কম হওয়া অন্যতম একটি কারণ ছিল।

এই ঘটনাকে ঘিরে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল নেত্রী কল্পনা সিট বলেন,  লোক না হওয়ায় মুখ লুকিয়ে পালিয়ে যেতে হয়েছে বিজেপি নেতাকে। কেশিয়াড়ির মানুষ যে বিজেপির সাথে নেই, তা আজ হাতে-কলমে প্রমাণ হয়ে গেল। তিনি আরও দাবি করেন,  আসন্ন নির্বাচনে মানুষ তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডিকে বিপুল ভোটে জয়ী করবেন। ভোট যুদ্ধের শেষলগ্নে জাতীয় স্তরের নেতার এই ফিরে যাওয়া কেশিয়াড়িতে বিজেপির ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D