Wednesday, May 13, 2026
HomeScrollছত্তিশগড়ে বড়সড় বিমান দুর্ঘটনা!
Chhattisgarh

ছত্তিশগড়ে বড়সড় বিমান দুর্ঘটনা!

বিমানে আরও কতজন ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি

ওয়েব ডেস্ক : ফের বিমান দুর্ঘটনা (Plane Crash)। এবার ঘটনাটি ঘটে গেল ছত্তিসগড়ে (Chhattisgarh)। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ধাক্কা মারে গাছে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। তবে সেই সময় ওই বিমানে আরও কতজন ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ছত্তিশগড়ের জশপুর জেলার জশপুর-নারায়ণপুর অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরেই বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী দল রওনা দিয়েছে বলে খবর। সূত্রের খবর, দুর্ঘটনার সময় বিমানটি (Plane) উড়ছিল অনেক নীচু দিয়ে। সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও খবর : কাজ করছে না অ্যাপিলেট ট্রাইবুনাল, অভিযোগ আইনজীবীর, শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

স্থানীয় বাসিন্দাদের দাবি, গাছে ধাক্কা লাগে বিমানটির। তার পর সেটি আছড়ে পরে পাহাড়ে। এর পরে তাতে আগুন ধরে যায়। এই খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ওই ঘটনাস্থলে পৌঁছয়। এদিকে জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ বেশ ঝঁকিপূর্ণ হতে পারে।

তবে ওই বিমানে আরও কতজন ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলেই খবর। এদিকে বিমানটি কি কোনও প্রশিক্ষণ সংস্থার ছিল নাকি বেসরকারি কোনও চার্টার্ড বিমান তা খতিয়ে দেখছে ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (DGCA)। তবে, ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto