Monday, June 8, 2026
HomeScroll‘এবারের ভোট, বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই,’ চৌরঙ্গী থেকে বিজেপি ও কমিশনকে...
CM Mamata Banerjee

‘এবারের ভোট, বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই,’ চৌরঙ্গী থেকে বিজেপি ও কমিশনকে নিশানা মমতার

চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো

ওয়েবডেস্ক-  প্রথম দফার ভোট (First Phase Vote)  নিয়ে চৌরঙ্গী (Chowringhee) থেকে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । মমতার বজ্রহুঙ্কার ‘এবারের ভোট, বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই, সেই কারণে এসআইআর-এ অনেক নাম কাটার পরেও এত শতাংশ ভোট পড়েছে। ২০২৬ এ বিধানসভা ভোটে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এই নিয়েই  চৌরঙ্গীর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআরের পর সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা জানেন এই ভোট অধিকার রক্ষার লড়াই। চৌরঙ্গীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন।

কেন্দ্রের মহিলা বিল নিয়েও তোপ দাগেন তিনি। তিনি বলেন, মহিলা আসন সংরক্ষণের আড়ালে আছে পুনর্বিন্যাসের কথা। তৃণমূল সুপ্রিমো বলেন, ওরা নির্বাচনী হারবে। তাই মহিলা সংরক্ষণের আড়ালে আসন পুনর্বিন্যাসের করতে চাইছে। লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে চাইছিল। তা  করতে দিইনি। মহিলা সংরক্ষণ নিয়ে আমরা সকলে ভোট দিয়েছিলাম।”

উল্লেখ্য, আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটল নির্বাচন। রাজ্যে এবার রেকর্ড ভোট জমা পড়েছে বলে ইতিমধ্যেই খবর এসেছে। সকাল থেকেই ট্রেন্ড জানান দিচ্ছিল, অন্যবারের তুলনায় ভোট বেশি জমা পড়েছে। বিকেল ৫টার অবধি প্রায় ৯০ শতাংশ ভোট জমা পড়েছে।

ভোটদানের নিরিখে বাংলা যে নতুন রেকর্ড করতে চলছে সেই ইঙ্গিত মিলছিল সকাল থেকেই। ২০১১ সালের রেকর্ডকেও ছাপিয়ে গেল ২০২৬ সালের ভোট। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ, ২০২১ সালে ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। সেখানে এবার বিকেল ৫টা পর্যন্ত গোটা রাজ্যে ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি। এর মধ্যে শুধু কোচবিহারেই বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ। জলপাইগুড়িতে ৯১.২ শতাংশ। কালিম্পংয়ে ভোট পড়েছে ৮১.৯৮ শতাংশ। দার্জিলিংয়ে ৮৬.৪৯ শতাংশ। উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ।  দেশে ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল অসম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। অসম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই।সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188