Saturday, July 25, 2026
HomeScrollপ্রথম দফা শেষ হওয়ার পরেই নয়া নির্দেশ কমিশনের
Election Commission

প্রথম দফা শেষ হওয়ার পরেই নয়া নির্দেশ কমিশনের

দ্বিতীয় দফার জন্য ওয়েব কাস্টিংয়ের ট্রায়াল রানও শুরু হবে

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। মোটের উপর এদিন নির্বাচন নির্বিঘ্নেই কেটেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত পড়েছে প্রায় ৯২ শতাংশ ভোট। এটিকে রাজ্যের নির্বাচনের ইতিহাসে অন্যতম রেকর্ড বলা যেতে পারে। তবে এদিন ভোট শেষ হতেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দফার যে ভোট সম্পন্ন হয়েছে, তার পর বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। শুধু ক্যামেরা খুলে সেটিকে সেক্টর অফিসের তত্বাবধানে রাখতে হবে। তবে ওই ক্যামেরা থেকে এসডি কার্ড খোলা যাবে ডিসিআরসি-তে। এআরও-র উপস্থিতিতে এই কার্ড খোলা হবে।

আরও খবর : শেষ বেলায় চেনা ছবি ধরা পড়ল, বীরভূমের খয়রাশোলে উত্তেজনা

সঙ্গে কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, প্রথম দফার সব ভিডিয়োর ডেটা সংরক্ষণ করা হবে। ক্যামেরা থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া না পর্যন্ত পোলিং পার্টি বা বিএলও বুথ ছাড়তে পারবেন না বলেই জানানো হয়েছে।

এদিকে প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনে ভোট হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নির্বাচন হবে ১৪২টি আসনে। তার জন্য শুক্রবার থেকেই ওয়েব কাস্টিংয়ের ট্রায়াল রান শুরু হবে। তিন দফায় এই ট্রায়াল রান হবে। সেই সময় সেখানে উপস্থিত থাকবে বাহিনী, পুলিশ ও কমিশনের আধিকারিকরা। দিল্লি থেকে গোটা বিষয়ের উপর নজর রাখা হবে বলে কমিশন সূত্রে খবর।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99