Thursday, June 11, 2026
HomeScrollসায়ন্তিকার প্রচারে দেব, রাজের হয়ে ভোট চাইলেন শুভশ্রী! শেষ রবিবারে প্রচারে ঝড়...
Trinamool Congress

সায়ন্তিকার প্রচারে দেব, রাজের হয়ে ভোট চাইলেন শুভশ্রী! শেষ রবিবারে প্রচারে ঝড় তৃণমূলের

স্টার পাওয়ারকে সামনে রেখে নোয়াপাড়া, বরানগর এবং ব্যারাকপুরে ঝোড়ো প্রচার সারল ঘাসফুল শিবির

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) আগে শেষ রবিবারে প্রচারের ময়দানে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। শহর কলকাতা থেকে জেলা- এলাকায় এলাকায় আজ পথে নেমে জনসংযোগ করলেন ঘাসফুল শিবিরের প্রার্থী, নেতা, কর্মীরা। এদিকে স্টার পাওয়ারকে সামনে রেখে নোয়াপাড়া, বরানগর এবং ব্যারাকপুর—এই তিন কেন্দ্রে টানা রোড শো করে প্রচারের তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল শাসকদল।

রবিবার নোয়াপাড়ায় প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinankur Bhattacharya) সমর্থনে মাঠে নামেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। পলতা শান্তিনগর মাঠ থেকে তাঁর রোড শো শুরু হতেই কয়েক মিনিটের মধ্যেই ভিড়ের চেহারা বদলে যায়। হুডখোলা গাড়ি থেকে সামনে ঝুঁকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন দেব, আর সেই সংযোগেই ভিড়ের উচ্ছ্বাস দ্রুত চড়তে থাকে। বারবার পুলিশকে হস্তক্ষেপ করে রাস্তা ফাঁকা করতে হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার তা ভরে যায়।

আরও পড়ুন: জাতীয় পতাকায় ঘাম মুছেছেন পাপিয়া অধিকারী! পদ্ম প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

নোয়াপাড়ার সেই গতি নিয়েই বরানগরে দ্বিতীয় পর্বে ঢোকে প্রচার। এখানে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) সমর্থনে ষষ্ঠীতলা থেকে বনহুগলি মোড় পর্যন্ত রুট কার্যত জনসমুদ্রে পরিণত হয়। শুধু রাস্তায় নয়, আশেপাশের বাড়ির ছাদ ও বারান্দাতেও মানুষের ঢল নামে। ফুলের পাপড়ি ছোড়া, অটোগ্রাফের ডাক, আর মাঝেমধ্যে ব্যারিকেডে চাপ—সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

এদিকে, ব্যারাকপুরে তৃতীয় পর্বে প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে প্রচারে নামেন তাঁর স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত রুটে শুরু থেকেই মহিলা সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে। ভোটের আগে শেষ রবিবারে এই জমজমাট প্রচার যে নির্বাচনী লড়াইয়ে তৃণমূলকে একধাপ এগিয়ে রাখবে, তা একবাক্যে বলাই যায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d