Monday, April 27, 2026
HomeBig newsদ্বিতীয় দফার আগে কমিশনের নজরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, রয়েছে যাদবপুর ও আলিয়ার নাম
2026 West Bengal Assembly Election

দ্বিতীয় দফার আগে কমিশনের নজরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, রয়েছে যাদবপুর ও আলিয়ার নাম

প্রশাসনকে ‘সুপার চেকিং’ এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার ভোটের (2026 West Bengal Assembly Election)  আগের কমিশনের নজরে এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। আলিয়া, যাদবপুর সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের (State universities) দিকে নজর রাখছে নির্বাচন কমিশন (Election Commission) । প্রশাসনকে ‘সুপার চেকিং’ (Super checking) এর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কমিশন মনে করছে, এই সব হস্টেলগুলিতে প্রচুর বহিরাগতরা রয়েছে।

নজরদারি বাড়ানো হচ্ছে। বুধবার ২৯ এপ্রিল রাজ্যের ১৪২ আসনে বিধানসভা নির্বাচন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোট। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে এবার বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখছে কমিশন। যাদবপুর, কলকাতা, কল্যাণী, বেলগাছিয়ার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-  ব্যক্তিগত বাইকে নিষেধাজ্ঞা নয়, তবে বন্ধ ‘গ্রুপ রাইড’! হাইকোর্টের নির্দেশে সংশোধন

এছাড়াও রয়েছে তেঘরিয়ায় হজ টাওয়ার, নিউ টাউনের হজ হাউস, পার্ক সার্কাসের হজ হাউস, রাজারহাট নিউ টাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তালতলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সল্টলেকে যুবভারতীর যুব আবাস। এ ছাড়াও ৫৬টি বিভিন্ন‌ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেখানে চলবে কমিশনের কড়া নজরদারি।

কিভাবে চলবে এই সুপার চেকিং সেই নিয়ে কিছু স্পষ্ট করেনি কমিশন। ভোটের আগে থেকে কী হোস্টেলে আবাসিকদের আসা-যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে? এই নিয়ে কোনও কিছু স্পষ্ট করেনি।

উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ১৪২ আসনে নির্বাচন। বঙ্গে ভয়হীন ভোট করাতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বুথে সিসি ক্যামেরা, ওয়েবকাস্টিং, এআই নজরদারি, ভুয়ো ভোটার শনাক্ত করতে পারলে জেল হতে পারে বলে একাধিক নির্দেশ জারি করেছে কমিশন। সেইসঙ্গে বাইকের উপরেও খাড়া নেমে এসেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188