Tuesday, April 28, 2026
HomeScrollভোট মিটলেই তেলের দাম বাড়বে? জল্পনার মাঝেই বড় বার্তা মোদির
Petrol-Diesel Price Hike

ভোট মিটলেই তেলের দাম বাড়বে? জল্পনার মাঝেই বড় বার্তা মোদির

কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক: ভোট শেষ হলেই কি বাড়বে তেলের দাম (Petrol Price Hike)? এই জল্পনায় ইতিমধ্যেই অস্বস্তি ছড়িয়েছে দেশজুড়ে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) শেষ পর্যায়ে। তার মধ্যেই পেট্রল-ডিজেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধি (Petrol Diesel Price Hike) নিয়ে গুজব ছড়াতেই একাধিক জায়গায় শুরু হয়েছে প্যানিক বাইং। তবে এই পরিস্থিতিতে সরাসরি আশ্বাস দিল কেন্দ্র।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা বলেন, “কিছু জায়গায় প্যানিক বাইংয়ের খবর পেয়েছি। রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও যাতে জ্বালানির ঘাটতি না হয়, তা নিশ্চিত করতে বিক্রেতাদের উপরেও নজরদারি চলছে।”

আরও পড়ুন: পাতিয়ালায় রেললাইনে বিস্ফোরণ!

গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, সব মিলিয়ে জোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে দেশে ছড়িয়েছে জল্পনা, ভোট মিটলেই বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম।

এই আশঙ্কায় বেশ কিছু রাজ্যে পেট্রল পাম্পে ভিড়ও বেড়েছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশে পেট্রলের চাহিদা প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা গিয়েছে। অনেকেই আগাম মজুত করার চেষ্টা করছেন।

তবে কেন্দ্রের দাবি, এই আতঙ্কের কোনও ভিত্তি নেই। পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহেও কোনও সমস্যা নেই। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিক ভাবে জ্বালানি কেনার পরামর্শই দেওয়া হয়েছে। ভোটের আবহে জল্পনা বাড়লেও আপাতত তেলের দামে কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই বলেই জানিয়েছে কেন্দ্র।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188