Friday, May 15, 2026
HomeScrollদিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারাল KKR
KKR

দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারাল KKR

একাহাতেই কেকেআরকে ম্যাচ জেতালেন ফিন অ্যালন

ওয়েব ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সহজ জয় কলকাতা নাইট রাইডার্সের (kolkata Knight Riders)। মাত্র ১৪.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল নাইটরা। এদিন কেকেআরের (KKR) হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ফিন অ্যালন (Finn Allen)। সেঞ্চুরি করে একাহাতেই কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিলেন তিনি।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে শুরু ভালো করলেও বড় রান করে পারেননি দিল্লির ব্যাটাররা। পাথুম নিশাঙ্কা (৫০), আশুতোষ শর্মা (৩৯) ও কেএল রাহুল (২৩) ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। কেকেআর (KKR) বোলারদেরদের কাছে আজ বেশ অসহায় দেখিয়েছে অক্ষর প্যাটেলদের। যার কারণে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে মাত্র ১৪২ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

আরও খবর : ঘরের মাঠে দিল্লিকে ১৪২ রানে আটকে দিল কেকেআর

অন্যদিকে ব্যাটিংয়ে ভালো শুরু করলেও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অজিঙ্ক রাহানে (১৩)। অঙ্গরিশ রঘুবংশীও (১) তেমন রান করতে পারেননি। তবে এদিন খেলা দেখিয়েছেন ফিল অ্যালন (Finn Allen)। ৪৭ বলে সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচটা চারের পাশাপাশি ১০টি ছয় মেরেছেন তিনি। তাঁর সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। তিনি ২৭ বলে করেন ৩৩ রান।

যার ফলে ১৪.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর (KKR)। আর ৮ উইকেটে এই ম্যাচ সহজে জিতে নেয় তারা। যার ফলে এ নিয়ে পর পর চারটি ম্যাচ জিতল নাইটরা। ফলে ১০ ম্যাচে ৯ পয়েন্টে রয়েছে কেকেআর। তালিকায় রয়েছে সাত নম্বর। আর প্লে অফে যেতে হলে বাকি ম্যাচগুলোও জিততে হবে রাহানেদের। কেকেআরের পরের ম্যাচ ১৩ মে। আরসিবির বিরুদ্ধে খেলবে তারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto