Friday, July 17, 2026
HomeScrollতাহেরপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
Nadia

তাহেরপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) তাহেরপুরে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

তাহেরপুর থানার অন্তর্গত বারাসাত গ্রাম পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা রূপা দাসের স্বামী রিপন দাসের অভিযোগ, শুক্রবার সকালে চায়ের দোকানে গেলে বিজেপি কর্মী-সমর্থকেরা আচমকাই তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে বিশ্বনাথ সন্ন্যাসী নামে আরও এক ব্যক্তিকেও মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপনের দাবি, এলাকায় হেরোইন বিক্রির বিরোধিতা করায় তাকে টার্গেট করা হয়েছে। পাশাপাশি বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের জেরে বিজেপির (BJP) ‘বাড়বাড়ন্ত’-এর কারণেই এই হামলা বলে অভিযোগ তার।

আরও খবর : সরকার বদলাতেই নিরাপত্তারক্ষী খুনের ন্যায়বিচারের দাবি তুলল পরিবার

অন্যদিকে বিজেপির (BJP) দাবি, ভোট গণনার পর থেকেই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান তুলে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছিল। বিজেপির অভিযোগ, ৫ তারিখ সকালে স্থানীয় একটি তৃণমূল পার্টি অফিসে বিজেপির পতাকা লাগানো হলেও পরে বিজেপি কর্মীরাই তা খুলে দিয়ে অফিস ফিরিয়ে দেয়। শুক্রবার সকালে সেই প্রসঙ্গ তুলতেই রিপন দাস বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তা নিয়েই প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়।

বিজেপির (BJP) আরও অভিযোগ, ঘটনার পর রিপন দাস দলবল নিয়ে বিজেপির মণ্ডল সম্পাদিকা রোহিনী বিশ্বাসের বাড়িতে চড়াও হন। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি রোহিনীর তিন ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁদের মধ্যে দু’জনকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, দু’পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ান। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে তাহেরপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot