Wednesday, May 13, 2026
HomeBig newsSuvendu Adhikari Oath Ceremony LIVE : বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন...
Suvendu Adhikari Oath Ceremony LIVE

Suvendu Adhikari Oath Ceremony LIVE : বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিজেপি সরকারের মন্ত্রিসভা শপথ নিচ্ছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে

এক নজরে
11.17 সর্বশেষ
মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা
11.20
ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল
11.22
শুভেন্দুর শপথে কারা?
11.24
ব্রিগেডে দই, রসগোল্লা, ঝালমুড়ি
11.27
বিপুল জনজোয়ারে ভাসছে ব্রিগেড
11.30
শ্যামাপ্রসাদের সঙ্গীর পায়ে হাত দিয়ে প্রণাম মোদির
11.32
শপথগ্রহণ প্রক্রিয়া শুরু
11.40
মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?
11.45
রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ
11.50
সাঁওতালি ভাষায় শপথ বাঁকুড়ার বিজেপি বিধায়কের
11.53
রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ (Oath Ceremony) নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে ইতিমধ্যে ক্ষমতায় এসেছে পদ্ম শিবির। এবার এই নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিচ্ছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground)।

এক নজরে
🕒 শেষ আপডেট: 11.53
রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক

রাজ্যের মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডুর পর শপথ নিলেন নিশীথ প্রামাণিক।

🕒 শেষ আপডেট: 11.50
সাঁওতালি ভাষায় শপথ বাঁকুড়ার বিজেপি বিধায়কের

সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।

🕒 শেষ আপডেট: 11.45
রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ

বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিধায়ক দিলীপ ঘোষ।

🕒 শেষ আপডেট: 11.40
মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?

মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু।

🕒 শেষ আপডেট: 11.32
শপথগ্রহণ প্রক্রিয়া শুরু

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে শপথ নিতে ডাকলেন মুখ্যসচিব। রাজ্যপাল আরএন রবি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন।

🕒 শেষ আপডেট: 11.30
শ্যামাপ্রসাদের সঙ্গীর পায়ে হাত দিয়ে প্রণাম মোদির

ব্রিগেড মঞ্চে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষযাত্রার সঙ্গী শিলিগুড়ির মাখনলাল সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🕒 শেষ আপডেট: 11.27
বিপুল জনজোয়ারে ভাসছে ব্রিগেড

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে হাজির বহু বিজেপি কর্মী-সমর্থক। নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও জনসমাগম ব্রিগেডে।

🕒 শেষ আপডেট: 11.24
ব্রিগেডে দই, রসগোল্লা, ঝালমুড়ি

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু শপথ গ্রহণ অনুষ্ঠানে বাঙালিয়ানার ছোঁয়া। ব্রিগেডে রয়েছে মিহিদানা, মিষ্টি দইয়ের স্টল। রসগোল্লায় বিকোচ্ছেদেদার। বাড়তি ভিড় ঝালমুড়ির স্টলে।

🕒 শেষ আপডেট: 11.22
শুভেন্দুর শপথে কারা?

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের মঞ্চে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

🕒 শেষ আপডেট: 11.20
ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে হাজির বহু কর্মী-সমর্থক।

🕒 শেষ আপডেট: 11.17
মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা

নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও জনসমাগম ব্রিগেডে। রবীন্দ্রজয়ন্তীর শুভদিনে মনে ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন মোদির।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto