কলকাতা: OBC (West Bengal OBC) নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। OBC নিয়ে মমতা সরকারের তালিকা বাতিল করল শুভেন্দু সরকারের মন্ত্রিসভা (Cabinet of Shuvendu Govt)। শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নজিরবিহীন পদক্ষেপটি করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ওবিসি (OBC) সংরক্ষণের পরিমাণ এক ধাক্কায় ১৭% থেকে কমিয়ে ৭% করা হলো। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
বাম এবং তৃণমূল জমানায় রাজ্যে ওবিসি কোটা বাড়িয়ে ১৭% করা হয়েছিল। এর মধ্যে ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) ক্যাটাগরি তৈরি করে সংরক্ষণ দেওয়া হচ্ছিল।বাংলায় প্রথম বিজেপি সরকারের কথায়, এই বর্ধিত সংরক্ষণের আইনি ভিত্তি এবং সমীক্ষায় বিস্তর অসঙ্গতি ছিল।সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের ঊর্ধ্বসীমা কমিয়ে ৭% করার সিলমোহর দিল শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২২ মে ২০২৪ তারিখের আদেশের নিরিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২০১০ সালের আগে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৬৬টি বিভাগের তালিকা অপরিবর্তিত রাখা হয়েছে।জানানো হয়েছে, আগের সরকারের ক ও খ বিভাগের জন্য মোট ১৭ শতাংশ সংরক্ষণ ছিল। তা বাতিল করা হয়েছে। এখন থেকে রাজ্যে OBC-রা মোট সংরক্ষণ পাবে ৭ শতাংশ। অর্থাৎ সরকারি চাকরিতে রাজ্যের মোট ৬৬ সম্প্রদায় এই সংরক্ষণের সুবিধা পাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তপশিলি জাতি থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ব্যক্তি এবং তাদের বংশধরদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামছে তৃণমূল







