ওয়েব ডেস্ক : চাকরি গেল আট হাজার কর্মীর (Workers)! জানা যাচ্ছে, এই ছাঁটাই করেছে ফেসবুকের মালিক সংস্থা মেটা (META)। সূত্রের খবর, আরও সাত হাজার কর্মীর চাকরি যেতে পারে। তাঁদেরকে অন্যবিভাগে পাঠানো হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, বিশ্বজুড়ে মেটা তাদের কর্মী ছাঁটাই করছে।
জানা যাচ্ছে, ভোর ৪টেয় এই ইমেইল পাঠানো হয়েছে। আর ঘুম থেকে ওটার পর কর্মীরা দেখলেন তাঁদের চাকরি আর নেই। সিঙ্গাপুর (Singapore) থেকে নাকি এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। যার ফলে মেটার তরফে এখনও পর্যন্ত ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। জানা যাচ্ছে, যাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাঁদেরকে আগে ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হয়েছিল। তার পরেই ভোরে ছাঁটাইয়ের ইমেল পাঠানো হয়। ওই আট হাজার কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি প্রায় আরও সাত হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর উদ্যোগে কাজ করতে পাঠানো হয়েছে।
আরও খবর : নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদি! তুঙ্গে বিতর্ক
মেটা সূত্রে খবর, এখন শুধু কর্মী ছাঁটাই নয়, আপাতত কোনও কর্মী নিয়োগ করার কথাও ভাবছে না মেটা। জানা যাচ্ছে, প্রায় ছয় হাজার কর্মী নিয়োগ করার কথা ছিল। তবে এখনই ওই শূন্যপদে কর্মী নিয়োগ না করারই সিদ্ধান্ত নিয়েছে মেটা।
লে-অফ ট্রাকিং ওয়েবসাইট Layoffs.fyi-র তথ্য বলছে, ২০২৬ সালে বিভন্ন টেক কোম্পানি থেকে এখনও পর্যন্ত ছাঁটাই করা হয়েছে ১ লক্ষের বেশী কর্মীকে। অর অন্যতম কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে সমস্যায় পড়েছেন কর্মীরা। সম্প্রতি ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে অ্যামাজন। ওরাকেল ছাঁটাই করতে পারে ৩০ হাজার কর্মী।
দেখুন অন্য খবর :







