Saturday, May 23, 2026
HomeBig newsআর কয়েকঘন্টা, ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্কতা জারি একাধিক জেলায়! কমবে গরমের অস্বস্তি?
Weather Forecast

আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্কতা জারি একাধিক জেলায়! কমবে গরমের অস্বস্তি?

শনি ও রবিবার রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া? দেখুন হাওয়া অফিসের মেগা আপডেট

কলকাতা: একদিকে দক্ষিণবঙ্গে তীব্র ভ্যাপসা গরম (Heatwave), অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Forecast)। উইকেন্ডে রাজ্যের দুই প্রান্তে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ার মুখোমুখি হতে চলেছেন সাধারণ মানুষ। শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আপাতত গরমের দাপট কমার কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছেছে।

যদিও শনিবার (Weather Today) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতার (Kolkata Weather) কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও তাতে স্বস্তি মিলবে খুব সামান্য সময়ের জন্যই। আবহাওয়া দফতরের মতে, বৃষ্টির পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বেড়ে যাবে। ফলে ভ্যাপসা গরম আরও অসহনীয় হয়ে উঠতে পারে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, তবে দুপুরের দিকে তীব্র অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুন: সরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড় মিলবে? 

আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে একই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দিনের বেলায় অত্যন্ত গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেও সতর্ক করা হয়েছে। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় লু না বইলেও গরমের অনুভূতি অনেক বেশি হবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। ধসপ্রবণ দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ষা ঢোকার আগেই উত্তরবঙ্গের এই বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d