Wednesday, July 8, 2026
HomeScrollদিল্লিকে হারালেই পাকা প্লে-অফের টিকিট! কেকেআরের সামনে কী অঙ্ক? দেখে নিন একনজরে
Kolkata Knight Riders

দিল্লিকে হারালেই পাকা প্লে-অফের টিকিট! কেকেআরের সামনে কী অঙ্ক? দেখে নিন একনজরে

শেষ ম্যাচে নামার আগে কেকেআরের সামনে অঙ্কটা পরিষ্কার, কোণ পরিকল্পনায় রবিবার মাঠে নামবেন রাহানেরা?

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বের অন্তিম পর্যায়েও রুদ্ধশ্বাস লড়াই চলছে আইপিএলের (IPL 2026) মঞ্চে। শেষ ম্যাচের আগে অবধি কাটেনি প্লে-অফের (Play Offs) অনিশ্চয়তা। ইতিমধ্যেই তিনটি দল শেষ চারের জন্য কোয়ালিফাই করলেও চতুর্থ স্থানের জন্য জমে উঠেছে সমীকরণের অঙ্ক। আর সেই নাটকীয়তার নিষ্পত্তি হবে রবিবার রাতেই। সুপার সানডের একজোড়া নির্ণায়ক ম্যাচে একদিকে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নিজেদের শেষ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে নামবে ইডেন গার্ডেন্সে।

তবে এই সমীকরণ আরও একটু সহজ হতে পারত, যদি না শনিবার সমীকরণ বদলে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিত পাঞ্জাব কিংস। উইকেন্ডের এই ম্যাচটি জেতার পাশাপাশি ২ ওভার বাকি থাকতেই জয় তুলে নেওয়ায় পঞ্জাবের নেট রান রেটও অনেকটা বেড়ে গিয়েছে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট এবং +০.৩০৯ নেট রান রেট নিয়ে চার নম্বরে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। এই ম্যাচের পরেই প্লে-অফের সমীকরণকে আরও জটিল করে তুলেছে পাঞ্জাব।

আরও পড়ুন: কোথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? অবশেষে কাটল জট, সামনে এল মেগা আপডেট

এখন কেকেআরের সামনে সমীকরণ অত্যন্ত কঠিন। প্লে-অফে উঠতে গেলে প্রথমেই দিল্লিকে বড় ব্যবধানে হারাতে হবে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে অন্তত ৭৭ রানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে, তবে দিল্লি যত রানই করুক না কেন, মাত্র ১২.১ ওভারের মধ্যে সেই লক্ষ্য ছুঁতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি দিল্লি ১৬০ রান তোলে, তাহলে রিঙ্কু সিংদের ৭৩ বলের মধ্যে ম্যাচ জিততে হবে। তবেই নেট রান রেটে পাঞ্জাবকে টপকে যেতে পারবে কেকেআর।

তবে শুধু বড় জয় পেলেই হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে নাইটদের সামনে। এদিন বিকেলের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারাতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কারণ রিয়ান পরাগদের রাজস্থান জিতে গেলে তারা ১৬ পয়েন্টে পৌঁছে সরাসরি প্লে-অফে উঠে যাবে। সেক্ষেত্রে কেকেআর ও পঞ্জাব— দুই দলই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। সব মিলিয়ে, আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিন যেন হয়ে উঠেছে এক মহারণ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto